আমি যদি মহারাজের দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, এবং আমার নিবেদন গ্রাহ্য করিতে ও আমার অনুরোধ সিদ্ধ করিতে যদি মহারাজের ভাল বোধ হয়, তবে আমি আপনাদের জন্য যাহা প্রস্তুত করিব, মহারাজ ও হামন সেই ভোজে আগমন করুন; এবং আমি কল্য মহারাজের আজ্ঞানুসারে [উত্তর] করিব।
Cross references
আর বষ্টী রাণীও অহশ্বেরশের রাজবাটীতে মহিলাগণের জন্য ভোজ প্রস্তুত করিলেন।
সেই রাত্রিতে রাজার নিদ্রা দূর হইল, আর তিনি স্মরণীয় ইতিহাস-পুস্তক আনিতে আজ্ঞা করিলেন; পরে রাজার সাক্ষাতে সেই পুস্তক পাঠ করা হইল।
তাহারা তাহার সহিত কথাবার্ত্তা কহিতেছে, ইতিমধ্যে রাজ-নপুংসকেরা আসিয়া ইষ্টেরের প্রস্তুত ভোজে হামনকে উপস্থিত করিবার জন্য ত্বরা করিল।
পরে রাজা ও হামন ইষ্টের রাণীর সহিত পান করিতে আসিলেন।
তখন ইষ্টের রাণী উত্তর করিলেন, মহারাজ, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, ও যদি মহারাজের ভাল বোধ হয়, তবে আমার নিবেদনে আমার প্রাণ, ও আমার অনুরোধে আমার জাতি আমাকে দত্ত হউক;
যদি মহারাজের ভাল বোধ হয়, এবং আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, আর এই কার্য্য মহারাজের দৃষ্টিতে ন্যায্য বোধ হয়, ও আমি আপনার সন্তোষকারিণী হই, তবে মহারাজের অধীন যাবতীয় প্রদেশস্থ যিহূদীদিগকে বিনষ্ট করণার্থে অগাগীয় হম্মদাথার পুত্র হামনের কুমন্ত্রণা সম্বলিত যে সকল পত্র লিখিত হইয়াছে, সে সকল ব্যর্থ করিবার জন্য লেখা হউক।
মনুষ্যের মন আপন পথের বিষয় সঙ্কল্প করে; কিন্তু সদাপ্রভু তাহার পাদবিক্ষেপ স্থির করেন।