Home Bibles এস্থার 2:21 · বাংলা বাইবেল
এস্থার 2:21 · বাংলা বাইবেল

সেই সময়ে অর্থাৎ যখন মর্দখয় রাজদ্বারে বসিতেন, তখন দ্বারপালদের মধ্যে বিগ্‌থন ও তেরশ নামে রাজবাটীর দুই জন নপুংসক ক্রুদ্ধ হইয়া অহশ্বেরশ রাজার উপরে হস্তক্ষেপ করিতে চেষ্টা করিল।

Cross references

২ শমূয়েল 4:5

একদা বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও বানা গিয়া দিবসের উত্তাপকালে ঈশ্‌বোশতের বাটীতে উপস্থিত হইল; তখন তিনি মধ্যাহ্নকালে বিশ্রাম করিতেছিলেন।

২ শমূয়েল 16:11

দায়ূদ অবীশয়কে ও আপনার সমস্ত দাসকে আরও কহিলেন, দেখ, আমার ঔরসজাত পুত্র আমার প্রাণনাশের চেষ্টা করিতেছে, তবে ঐ বিন্যামীনীয় কি না করিবে? উহাকে থাকিতে দেও; ও শাপ দিউক, কেননা সদাপ্রভু উহাকে অনুমতি দিয়াছেন।

১ রাজাবলি 15:25

যিহূদা-রাজ আসার দ্বিতীয় বৎসরে যারবিয়ামের পুত্র নাদব ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন; তিনি দুই বৎসর ইস্রায়েলের উপরে রাজত্ব করেন।

১ রাজাবলি 16:9

পরে তাঁহার অর্দ্ধসংখ্যক রথের অধ্যক্ষ সিম্রি নামে তাঁহার দাস তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিলেন। এলা তির্সাতে রাজবাটীর অধ্যক্ষ অর্সার গৃহে পান করিয়া মত্ত হইলেন,

২ রাজাবলি 9:22

যেহূকে দেখিবামাত্র যোরাম কহিলেন, যেহূ, মঙ্গল ত? তিনি উত্তর করিলেন, যে পর্য্যন্ত তোমার মাতা ঈষেবলের এত ব্যভিচার ও মায়াবিত্ব থাকে, সে পর্য্যন্ত মঙ্গল কোথায়?

২ রাজাবলি 12:20

পরে যোয়াশের দাসেরা উঠিয়া চক্রান্ত করিল, এবং সিল্লাগামী পথস্থিত মিল্লো নামক বাটীতে তাঁহাকে আঘাত করিল।

২ রাজাবলি 21:23

পরে আমোনের দাসগণ তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিল, আর তাহারা রাজাকে তাঁহার বাটীতে বধ করিল।

এস্থার 6:1

সেই রাত্রিতে রাজার নিদ্রা দূর হইল, আর তিনি স্মরণীয় ইতিহাস-পুস্তক আনিতে আজ্ঞা করিলেন; পরে রাজার সাক্ষাতে সেই পুস্তক পাঠ করা হইল।

এস্থার 6:2

আর তন্মধ্যে লিখিত এই কথা পাওয়া গেল, রাজার নপুংসক বিগ্‌থন ও তেরশ নামে দুই জন দ্বারপাল অহশ্বেরশ রাজার উপরে হস্তক্ষেপ করিতে চাহিলে মর্দখয় তাহার সংবাদ দিয়াছিলেন।

গীতসংহিতা 144:10

তুমিই রাজাদিগের ত্রাণদাতা, মারাত্মক খড়্‌গ হইতে আপন দাস দায়ূদের উদ্ধারকর্ত্তা।

Interlinear

Choose Theme