Home Bibles উপদেশক 7:21 · বাংলা বাইবেল
উপদেশক 7:21 · বাংলা বাইবেল

যত কথা বলা যায়, সকল কথায় মন দিও না; দিলে হয় ত শুনিবে, তোমার দাস তোমাকে শাপ দিতেছে।

Cross references

১ শমূয়েল 10:27

কিন্তু পাষণ্ডেরা কেহ কেহ বলিল, এই ব্যক্তি আমাদিগকে কিরূপে নিস্তার করিবে? তাহারা তাঁহাকে তুচ্ছ জ্ঞান করিয়া দর্শনীয় দিল না; তথাপি তিনি বধিরের ন্যায় থাকিলেন।

২ শমূয়েল 16:10

কিন্তু রাজা কহিলেন, হে সরূয়ার পুত্রগণ, তোমাদের সহিত আমার বিষয় কি? ও যখন শাপ দেয়, এবং সদাপ্রভু যখন উহাকে বলিয়া দেন, দায়ূদকে শাপ দেও, তখন কে বলিবে, এমন কর্ম্ম কেন করিতেছ?

২ শমূয়েল 19:19

সে রাজাকে কহিল, আমার প্রভু আমার অপরাধ গণনা করিবেন না; যে দিন আমার প্রভু মহারাজ যিরূশালেম হইতে বাহির হন, সেই দিন আপনার দাস আমি যে অপকর্ম্ম করিয়াছিলাম, তাহা স্মরণে রাখিবেন না, মহারাজ কিছু মনে করিবেন না।

হিতোপদেশ 30:10

কর্ত্তার কাছে দাসের দুর্নাম করিও না, পাছে সে তোমাকে শাপ দেয়, ও তুমি অপরাধী হও।

যিশাইয় 29:21

তাহারা ত বাক্‌কৌশলে মানুষকে দোষী করে, নগর-দ্বারে দোষবক্তার জন্য ফাঁদ পাতে, অকারণে ধার্ম্মিকের প্রতি অন্যায় করে।

১ করিন্থীয় 13:5

গর্ব্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া উঠে না, অপকার গণনা করে না,

Interlinear

Choose Theme