Home Bibles উপদেশক 10:16 · বাংলা বাইবেল
উপদেশক 10:16 · বাংলা বাইবেল

হে দেশ, ধিক্‌ তোমাকে, যদি তোমার রাজা বালক হন, ও তোমার অধ্যক্ষগণ যদি প্রত্যূষে ভোজন করেন।

Cross references

১ রাজাবলি 12:11

এখন, আমার পিতা তোমাদের উপরে ভারী যোঁয়ালি চাপাইয়া দিয়াছিলেন, কিন্তু আমি তোমাদের যোঁয়ালি আরও ভারী করিব; আমার পিতা তোমাদিগকে কশা দ্বারা শাস্তি দিতেন, কিন্তু আমি তোমাদিগকে বৃশ্চিক দ্বারা শাস্তি দিব।

২ ইতিহাস 13:7

আর পাষণ্ড অসারচিত্ত লোকেরা তাহার পক্ষে একত্র হইয়া শলোমনের পুত্র রহবিয়ামের বিরুদ্ধে আপনাদিগকে বীর্য্যবান করিল। তৎকালে রহবিয়াম যুবা ও কোমলান্তঃকরণ ছিলেন, তাহাদের সম্মুখে আপনাকে বলবান করিতে পারিলেন না।

২ ইতিহাস 33:1

মনঃশি বারো বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন; এবং পঞ্চান্ন বৎসরকাল যিরূশালেমে রাজত্ব করেন।

২ ইতিহাস 36:2

যোয়াহস তেইশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে তিন মাসকাল রাজত্ব করেন।

২ ইতিহাস 36:5

যিহোয়াকীম পঁচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে এগার বৎসরকাল রাজত্ব করেন; আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন।

২ ইতিহাস 36:9

যিহোয়াখীন আট বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে তিন মাস দশ দিন রাজত্ব করেন; সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন।

২ ইতিহাস 36:11

সিদিকিয় একুশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে এগার বৎসর রাজত্ব করেন।

হিতোপদেশ 20:1

দ্রাক্ষারস নিন্দক; সুরা কলহকারিণী; যে তাহাতে ভ্রান্ত হয়, সে জ্ঞানবান নয়।

যিশাইয় 3:4

আর আমি বালকগণকে তাহাদের অধিপতি করিব, শিশুরা তাহাদের উপরে কর্ত্তৃত্ব করিবে।

যিশাইয় 3:12

আমার প্রজাগণ! বালকেরা তাহাদের প্রতি উপদ্রব করে, ও স্ত্রীলোকেরা তাহাদের উপরে কর্ত্তৃত্ব করে। হে আমার প্রজা, তোমার পথদর্শকেরাই তোমাকে ঘুরাইয়া লইয়া বেড়ায়, ও তোমার গমনের পথ নষ্ট করে।

যিশাইয় 5:11

ধিক্‌ তাহাদিগকে, যাহারা খুব সকালে উঠে, যেন সুরার অনুধাবন করিতে পারে; যাহারা অনেক রাত্রি বসিয়া থাকে, যাবৎ না দ্রাক্ষারস তাহাদিগকে উত্তপ্ত করে!

যিশাইয় 28:7

কিন্তু ইহারাও দ্রাক্ষারসে ভ্রান্ত ও সুরাপানে টলটলায়মান হইয়াছে; যাজক ও ভাববাদী সুরাপানে ভ্রান্ত হইয়াছে; তাহারা দ্রাক্ষারসে কবলিত ও সুরাপানে টলটলায়মান হয়, তাহারা দর্শনে ভ্রান্ত ও বিচারে বিচলিত হয়।

যিরমিয় 21:12

হে দায়ূদের কুল, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা প্রাতঃকালে বিচার নিষ্পত্তি কর, এবং লুন্ঠিত ব্যক্তিকে উপদ্রবীর হস্ত হইতে উদ্ধার কর, নতুবা তোমাদের আচরণের দুষ্টতা প্রযুক্ত আমার ক্রোধ অগ্নির ন্যায় বহির্গত হইবে, এবং এমন দাহ করিবে যে, কেহ তাহা নির্ব্বাণ করিবে না।

হোশেয় 7:5

আমাদের রাজার উৎসবদিনে অধ্যক্ষগণ পীড়িত হওয়া পর্য্যন্ত দ্রাক্ষারসে উত্তপ্ত হইল, সে নিন্দকদের সঙ্গে হস্ত বিস্তার করিল।

Interlinear

Choose Theme