Home Bibles দ্বিতীয় বিবরণ 9:8 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 9:8 · বাংলা বাইবেল

তোমরা হোরেবেও সদাপ্রভুকে অসন্তুষ্ট করিয়াছিলে, এবং সদাপ্রভু ক্রুদ্ধ হইয়া তোমাদিগকে বিনাশ করিতে উদ্যত হইয়াছিলেন।

Cross references

যাত্রাপুস্তক 32:7

তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি নামিয়া যাও, কেননা তোমার যে লোকদিগকে তুমি মিসর হইতে বাহির করিয়া আনিয়াছ, তাহারা ভ্রষ্ট হইয়াছে।

যাত্রাপুস্তক 32:16

সেই প্রস্তরফলক ঈশ্বরের নির্ম্মিত, এবং সেই লেখা ঈশ্বরের লেখা, ফলকে খোদিত।

দ্বিতীয় বিবরণ 1:6

আমাদের ঈশ্বর সদাপ্রভু হোরেবে আমাদিগকে বলিয়াছিলেন, তোমরা এই পর্ব্বতে অনেক দিন অবস্থিতি করিয়াছ;

দ্বিতীয় বিবরণ 9:19

কেননা সদাপ্রভু তোমাদিগকে বিনষ্ট করিতে কোপাবিষ্ট হওয়াতে আমি তাঁহার ক্রোধে ও প্রচণ্ডতায় ভীত হইয়াছিলাম; কিন্তু সেই বারেও সদাপ্রভু আমার নিবেদন শুনিলেন।

গীতসংহিতা 106:19

তাহারা হোরেবে এক গোবৎস নির্ম্মাণ করিল, ছাঁচে ঢালা প্রতিমার কাছে প্রণিপাত করিল।

Interlinear

Choose Theme