Home Bibles দ্বিতীয় বিবরণ 5:6 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 5:6 · বাংলা বাইবেল

আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন।

Cross references

যাত্রাপুস্তক 13:3

আর মোশি লোকদিগকে কহিলেন, এই দিন স্মরণে রাখিও, যে দিনে তোমরা মিসর হইতে, দাসগৃহ হইতে, বহির্গত হইলে, কারণ সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা তথা হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিলেন; কোন তাড়ীযুক্ত ভক্ষ্য খাওয়া হইবে না।

যাত্রাপুস্তক 13:14

আর তোমার পুত্র ভাবিকালে যখন তোমাকে জিজ্ঞাসা করিবে, এ কি? তুমি বলিবে, সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা আমাদিগকে মিসর হইতে, দাস-গৃহ হইতে বাহির করিলেন।

যাত্রাপুস্তক 20:1

আর ঈশ্বর এই সকল কথা কহিলেন,

যাত্রাপুস্তক 20:2

আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিলেন।

লেবীয় 26:1

তোমরা আপনাদের জন্য অবস্তু প্রতিমা নির্ম্মাণ করিও না, এবং ক্ষোদিত প্রতিমা কিম্বা স্তম্ভ স্থাপন করিও না, ও তাহার কাছে প্রণিপাত করিবার নিমিত্তে তোমাদের দেশে কোন ক্ষোদিত প্রস্তর রাখিও না; কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।

দ্বিতীয় বিবরণ 4:4

কিন্তু তোমরা যত লোক তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আসক্ত ছিলে, সকলেই অদ্য জীবিত আছ।

দ্বিতীয় বিবরণ 7:8

কিন্তু সদাপ্রভু তোমাদিগকে প্রেম করেন, এবং তোমাদের পিতৃপুরুষদের কাছে যে দিব্য করিয়াছেন, তাহা রক্ষা করেন, তন্নিমিত্তে সদাপ্রভু বলবান্‌ হস্ত দ্বারা তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, এবং দাসগৃহ হইতে, মিসর-রাজ ফরৌণের হস্ত হইতে, তোমাদিগকে মুক্ত করিয়াছেন।

দ্বিতীয় বিবরণ 8:14

তোমার চিত্তকে দর্পিত হইতে দিও না; এবং তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিয়াছেন;

গীতসংহিতা 81:5

তিনি যোষেফের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করিলেন, যখন তিনি মিসর দেশের বিরুদ্ধে বাহির হন; আমি এক বাণী শুনিলাম, যাহা জানিতাম না।

গীতসংহিতা 81:7

তুমি সঙ্কটে ডাকিলে আমি তোমাকে উদ্ধার করিলাম; আমি মেঘনাদের অন্তরালে তোমাকে উত্তর দিলাম, মরীবার জলসমীপে তোমার পরীক্ষা করিলাম। সেলা।

গীতসংহিতা 81:11

কিন্তু আমার প্রজাগণ আমার রব শুনিল না, ইস্রায়েল আমাকে চাহিল না।

যিরমিয় 11:4

মিসর দেশ হইতে, সেই লৌহের হাপর হইতে, তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার দিনে আমি তাহাদিগকে তাহা আদেশ করিয়াছিলাম, বলিয়াছিলাম, ‘তোমরা আমার রবে অবধান করিও, এবং আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিই, তাহা পালন করিও, তাহাতে তোমরা আমার প্রজা হইবে, এবং আমি তোমাদের ঈশ্বর হইব;

মীখা 6:4

আমি ত মিসর দেশ হইতে তোমাকে আনিয়াছিলাম, দাস-গৃহ হইতে মুক্ত করিয়াছিলাম, এবং তোমার অগ্রে মোশিকে, হারোণকে ও মরিয়মকে পাঠাইয়াছিলাম।

Interlinear

Choose Theme