Home Bibles দ্বিতীয় বিবরণ 4:41 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 4:41 · বাংলা বাইবেল

তৎকালে মোশি যর্দ্দনের পারে সূর্য্যোদয়ের দিকে তিনটী নগর পৃথক করিলেন;

Cross references

গণনা 35:6

নরহন্তাদের পলায়নার্থে যে ছয়টী আশ্রয় নগর তোমরা দিবে, সেই সকল এবং তাহা ছাড়া আরও বেয়াল্লিশটী নগর তোমরা লেবীয়দিগকে দিবে।

গণনা 35:14

তোমরা যর্দ্দনের পূর্ব্বপারে তিন নগর ও কনান দেশে তিন নগর দিবে; সেগুলি আশ্রয় নগর হইবে।

দ্বিতীয় বিবরণ 19:2

তৎকালে, যে দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে তোমাকে দিতেছেন, তোমার সেই দেশের মধ্যে তুমি আপনার জন্য তিনটী নগর পৃথক্‌ করিবে।

দ্বিতীয় বিবরণ 19:7

এই হেতু আমি তোমাকে আজ্ঞা করিতেছি, তুমি তোমার জন্য তিনটী নগর পৃথক্‌ করিবে।

দ্বিতীয় বিবরণ 19:14

তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে দেশ তোমাকে দিতেছেন, সেই দেশে তোমার প্রাপ্য ভূমিতে পূর্ব্বকালের লোকেরা যে সীমার চিহ্ন নিরূপণ করিয়াছে, তোমার প্রতিবাসীর সেই চিহ্ন স্থানান্তর করিবে না।

যিহোশূয় 20:2

তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, আমি মোশি দ্বারা তোমাদের কাছে যে যে নগরের কথা বলিয়াছি, তোমরা আপনাদের জন্য সেই সকল আশ্রয়-নগর নিরূপণ কর।

Interlinear

Choose Theme