দ্বিতীয় বিবরণ 34:2 · বাংলা বাইবেল
এবং সমস্ত নপ্তালি, আর ইফ্রয়িম ও মনঃশির দেশ, এবং পশ্চিম সমুদ্র পর্য্যন্ত যিহূদার সমস্ত দেশ,
Cross references
যাত্রাপুস্তক 23:31
আর সূফসাগর অবধি পলেষ্টীয়দের সমুদ্র পর্য্যন্ত, এবং প্রান্তর অবধি [ফরাৎ] নদী পর্য্যন্ত তোমার সীমা নিরূপণ করিব; কেননা আমি সেই দেশনিবাসীদিগকে তোমার হস্তে সমর্পণ করিব, এবং তুমি তোমার সম্মুখ হইতে তাহাদিগকে খেদাইয়া দিবে।
গণনা 34:6
পশ্চিম সীমার জন্য মহাসমুদ্র তোমাদের পক্ষে রহিল, ইহাই তোমাদের পশ্চিম সীমা হইবে।
দ্বিতীয় বিবরণ 11:24
তোমাদের পা যে যে স্থানে পড়িবে, সেই সেই স্থান তোমাদের হইবে; প্রান্তর ও লিবানোন অবধি, নদী অর্থাৎ ফরাৎ নদী অবধি পশ্চিম সমুদ্র পর্য্যন্ত তোমাদের সীমা হইবে।
যিহোশূয় 15:12
আর পশ্চিম সীমা মহা সমুদ্র ও তাহার অঞ্চল পর্য্যন্ত। আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানগণের চতুর্দ্দিক্স্থিত সীমা এই।