Home Bibles দ্বিতীয় বিবরণ 31:18 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 31:18 · বাংলা বাইবেল

বাস্তবিক তাহারা অন্য দেবগণের কাছে ফিরিয়া যে সকল অপকর্ম্ম করিবে, তন্নিমিত্ত সেই সময়ে আমি অবশ্য তাহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব।

Cross references

যাত্রাপুস্তক 34:15

কি জানি, তুমি তদ্দেশনিবাসী লোকদের সহিত নিয়ম করিবে; করিলে যে সময়ে তাহারা নিজ দেবগণের অনুগমনে ব্যভিচার করে, ও নিজ দেবগণের কাছে বলিদান করে, সে সময়ে কেহ তোমাকে ডাকিলে তুমি তাহার বলিদ্রব্য খাইবে;

দ্বিতীয় বিবরণ 31:16

তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখ, তুমি আপন পিতৃপুরুষদের সহিত শয়ন করিবে, আর এই লোকেরা উঠিবে, এবং যে দেশে প্রবেশ করিতে যাইতেছে, সেই দেশের বিজাতীয় দেবগণের অনুগমনে ব্যভিচার করিবে, এবং আমাকে ত্যাগ করিবে, ও তাহাদের সহিত কৃত আমার নিয়ম ভঙ্গ করিবে।

দ্বিতীয় বিবরণ 32:20

তিনি কহিলেন, আমি উহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব; উহাদের শেষদশা কি হইবে, দেখিব; কেননা উহারা বিপরীতাচারী বংশ, উহারা বিশ্বাসঘাতক সন্তান।

বিচারকগণ 2:17

তথাপি তাহারা আপনাদের বিচারকর্ত্তাদের বাক্যেও কর্ণপাত করিত না, কিন্তু অন্য দেবগণের অনুগমনে ব্যভিচার করিত, ও তাহাদের কাছে প্রণিপাত করিত; এইরূপে তাহাদের পিতৃপুরুষেরা সদাপ্রভুর আজ্ঞা পালন করিয়া যে পথে গমন করিতেন, তাহারা তদনুসারে না করিয়া সেই পথ হইতে শীঘ্রই ফিরিল।

যিশাইয় 5:25

এই কারণ আপন প্রজাগণের বিপরীতে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইয়াছে, তিনি তাহাদের বিরুদ্ধে হস্ত বিস্তার করিয়া আছেন, এবং তাহাদিগকে আঘাত করিয়াছেন; তাই উপপর্ব্বতগণ কম্পমান হইল, ও উহাদের শব সড়কের মধ্যে জঞ্জালের ন্যায় হইল। ইহাতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে।

যিশাইয় 48:8

তুমি ত শুন নাই, জ্ঞাতও হও নাই, এবং পূর্ব্ব হইতে তোমার কর্ণ খোলাও হয় নাই; কেননা আমি জানিয়াছিলাম, তুমি নিতান্ত বিশ্বাসঘাতক ও গর্ভ হইতে অধর্ম্মাচারী বলিয়া আখ্যাত।

যিরমিয় 33:5

লোকেরা কল্‌দীয়দের সহিত যুদ্ধ করিতে আইসে, কিন্তু ঐ সকল বাটী সেই মনুষ্যদের শবে পরিপূর্ণ হইবে, যাহাদিগকে আমি নিজ ক্রোধে ও নিজ প্রচণ্ড কোপে আঘাত করিয়াছি, এবং যাহাদের সমস্ত দুষ্টতা প্রযুক্ত এই নগর হইতে আপন মুখ লুকাইয়াছি।

ইজেকিয়েল 39:23

আর জাতিগণ জানিবে যে, ইস্রায়েল-কুল নিজ অপরাধ প্রযুক্ত নির্ব্বাসিত হইয়াছিল, বস্তুতঃ তাহারা আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছিল, তাই আমি তাহাদের হইতে আপন মুখ লুকাইয়াছিলাম, ও তাহাদিগকে বিপক্ষগণের হস্তে সমর্পণ করিয়াছিলাম, আর তাহারা সকলে খড়্‌গাঘাতে পতিত হইয়াছিল।

Interlinear

Choose Theme