Home Bibles ☰ Books দ্বিতীয় বিবরণ 3:14 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 3:14 · বাংলা বাইবেল

মনঃশির সন্তান যায়ীর গশূরীয়দের ও মাখাথীয়দের সীমা পর্য্যন্ত অর্গোবের সমস্ত অঞ্চল লইয়া আপন নামানুসারে বাশন দেশের সেই সকল স্থানের নাম হব্বোৎ-যায়ীর রাখিল; অদ্য পর্য্যন্ত [সেই নাম চলিত আছে]।)

Cross references

গণনা 32:41

আর মনঃশির সন্তান যায়ীর গিয়া তথাকার গ্রাম সকল হস্তগত করিল, এবং তাহাদের নাম হব্বোৎ-যায়ীর [যায়ীরের গ্রামসমূহ] রাখিল।

যিহোশূয় 13:13

তথাপি ইস্রায়েল-সন্তানগণ গশূরীয়দিগকে ও মাখাথীয়দিগকে অধিকারচ্যুত করে নাই; গশূর ও মাখাথ্‌ অদ্যাপি ইস্রায়েলের মধ্যে বাস করিতেছে।

২ শমূয়েল 3:3

সে যিষিয়েলীয়া অহীনোয়মের সন্তান; তাঁহার দ্বিতীয় পুত্র কিলাব, সে কর্ম্মিলীয় নাবলের বিধবা অবীগলের সন্তান; তৃতীয় অবশালোম, সে গশূরের তল্‌ময় রাজার কন্যা মাখার সন্তান;

২ শমূয়েল 10:6

অম্মোন-সন্তানেরা যখন দেখিতে পাইল যে, তাহারা দায়ূদের কাছে ঘৃণিত হইয়াছে, তখন অম্মোন-সন্তানেরা লোক পাঠাইয়া বৈৎ-রহোবস্থ ও সোবাস্থিত অরামীয় বিশ সহস্র পদাতিককে, এক সহস্র লোকশুদ্ধ মাখার রাজাকে, এবং টোবের বারো সহস্র লোককে বেতন দিয়া আনাইল।

২ শমূয়েল 13:37

কিন্তু অবশালোম পলাইয়া গশূরের রাজা অম্মীহূরের পুত্র তল্‌ময়ের নিকটে গেল, আর দায়ূদ প্রতিদিন আপন পুত্রের জন্য শোক করিতে লাগিলেন।

২ শমূয়েল 20:26

আর যায়ীরীয় ঈরাও দায়ূদের যাজক ছিলেন।

১ ইতিহাস 2:21

পরে হিষ্রোণ গিলিয়দের পিতা মাখীরের কন্যার কাছে গমন করিল, ষাট বৎসর বয়সে সে তাহাকে বিবাহ করিল, তাহাতে সে স্ত্রী তাহার ঔরসে সগূবকে প্রসব করিল।

১ ইতিহাস 2:22

সগূবের পুত্র যায়ীর, গিলিয়দ দেশে তাঁহার তেইশটী নগর ছিল।

Interlinear

Choose Theme