Home Bibles দ্বিতীয় বিবরণ 28:6 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 28:6 · বাংলা বাইবেল

ভিতরে আসিবার সময়ে তুমি আশীর্ব্বাদযুক্ত হইবে, এবং বাহিরে যাইবার সময়ে তুমি আশীর্ব্বাদযুক্ত হইবে।

Cross references

গণনা 22:12

তাহাতে ঈশ্বর বিলিয়মকে কহিলেন, তুমি তাহাদের সঙ্গে যাইও না, সেই জাতিকে শাপ দিও না, কেননা তাহারা আশীর্ব্বাদযুক্ত।

গণনা 27:17

যে তাহাদের সম্মুখে বাহিরে যায়, ও তাহাদের সম্মুখে ভিতরে আইসে, এবং তাহাদিগকে বাহিরে লইয়া যায়, ও ভিতরে লইয়া আইসে; যেন সদাপ্রভুর মণ্ডলী অরক্ষক মেষপালের ন্যায় না হয়।

দ্বিতীয় বিবরণ 31:2

আর তিনি তাহাদিগকে বলিলেন, অদ্য আমার বয়স এক শত বিংশতি বৎসর, আমি আর বাহিরে যাইতে ও ভিতরে আসিতে পারি না; এবং সদাপ্রভু আমাকে বলিয়াছেন, তুমি এই যর্দ্দন পার হইবে না।

২ শমূয়েল 3:25

আপনি ত নেরের পুত্র অব্‌নেরকে জানেন; আপনাকে ভুলাইবার জন্য, আপনার বাহিরে ও ভিতরে গমনাগমন জানিবার জন্য, আর আপনি যাহা যাহা করিতেছেন, সে সমস্ত অবগত হইবার জন্য সে আসিয়াছিল।

২ ইতিহাস 1:10

আমি যেন এই লোকদের সাক্ষাতে বাহিরে যাইতে ও ভিতরে আসিতে পারি, সে জন্য এখন আমাকে বুদ্ধি ও জ্ঞান দেও; কারণ তোমার এমন বৃহৎ প্রজাবৃন্দের বিচার করা কাহার সাধ্য?

গীতসংহিতা 121:8

সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্য্যন্ত।

Interlinear

Choose Theme