Home Bibles দ্বিতীয় বিবরণ 28:24 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 28:24 · বাংলা বাইবেল

সদাপ্রভু তোমার দেশে জলের পরিবর্ত্তে ধূলি ও বালি বর্ষণ করিবেন; যে পর্য্যন্ত তোমার বিনাশ না হয়, তাবৎ তাহা আকাশ হইতে নামিয়া তোমার উপরে পড়িবে।

Cross references

আদিপুস্তক 19:24

এমন সময়ে সদাপ্রভু আপনার নিকট হইতে, গগন হইতে, সদোমের ও ঘমোরার উপরে গন্ধক ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর,

দ্বিতীয় বিবরণ 28:12

যথাকালে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে ও তোমার হস্তের সমস্ত কর্ম্মে আশীর্ব্বাদ করিতে সদাপ্রভু আপনার আকাশরূপ মঙ্গল-ভাণ্ডার খুলিয়া দিবেন; এবং তুমি অনেক জাতিকে ঋণ দিবে, কিন্তু আপনি ঋণ লইবে না।

ইয়োব 18:15

তাহার অসম্পর্কীয়েরা তাহার তাম্বুতে বাস করিবে, তাহার বাসস্থানে গন্ধক ছড়ান যাইবে।

যিশাইয় 5:24

অতএব অগ্নির জিহ্বা যেমন নাড়া গ্রাস করে, শুষ্ক তৃণ যেমন অগ্নিশিখায় পরিণত হয়, তেমনি তাহাদের মূল জীর্ণ কাষ্ঠের ন্যায় হইবে, ও তাহাদের পুষ্প ধূলার ন্যায় উড়িয়া যাইবে। কেননা তাহারা বাহিনীগণের সদাপ্রভুর ব্যবস্থা অগ্রাহ্য করিয়াছে, ইস্রায়েলের পবিত্রতমের বাক্য অবজ্ঞা করিয়াছে।

আমোস 4:11

ইহা সদাপ্রভু বলেন। আমি তোমাদের কতক [স্থান] উৎপাটন করিলাম, যেমন ঈশ্বর সদোম ও ঘমোরা উৎপাটন করিয়াছিলেন, তাহাতে তোমরা দাহ হইতে উদ্ধৃত অর্দ্ধদগ্ধ কাষ্ঠের ন্যায় হইলে; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না,

Interlinear

Choose Theme