Home Bibles দ্বিতীয় বিবরণ 28:22 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 28:22 · বাংলা বাইবেল

সদাপ্রভু ক্ষয়রোগ, জ্বর, জ্বালা, প্রচণ্ড উত্তাপ ও খড়গ এবং শস্যের শোষ ও ম্লানি দ্বারা তোমাকে আঘাত করিবেন; তোমার বিনাশ না হওয়া পর্য্যন্ত সে সকল তোমার অনুধাবন করিবে।

Cross references

লেবীয় 26:16

তোমাদের জন্য বিহ্বলতা, যক্ষ্মা ও কম্পজ্বর নিরূপণ করিব, যাহাতে তোমাদের চক্ষু ক্ষীণ হইয়া পড়িবে, ও প্রাণ ব্যথা পাইবে, এবং তোমাদের বীজ বপন বৃথা হইবে, কেননা তোমাদের শত্রুগণ তাহা ভক্ষণ করিবে।

১ রাজাবলি 8:37

দেশের মধ্যে যদি দুর্ভিক্ষ হয়, যদি মহামারী হয়, যদি শস্যের শোষ কি ম্লানি, পঙ্গপাল কি কীট হয়, যদি তাহাদের শত্রুগণ তাহাদের দেশে, নগরে নগরে, তাহাদিগকে অবরোধ করে, যদি কোন মারীর বা রোগের প্রাদুর্ভাব হয়;

১ রাজাবলি 17:7

কিছু কাল পরে দেশে বৃষ্টি না হওয়াতে ঐ স্রোত শুষ্ক হইয়া গেল।

২ ইতিহাস 6:28

দেশের মধ্যে যদি দুর্ভিক্ষ হয়, যদি মহামারী হয়, যদি শস্যের শোষ কি ম্লানি কি পঙ্গপাল কিম্বা কীট হয়, যদি তাহাদের শত্রুগণ তাহাদের দেশে নগরে নগরে তাহাদিগকে অবরোধ করে, যদি কোন মারীর বা রোগের প্রাদুর্ভাব হয়;

যিরমিয় 14:12

তাহারা উপবাস করিলেও আমি তাহাদের কাতরোক্তি শুনিব না, হোম ও নৈবেদ্য উৎসর্গ করিলেও তাহাদিগকে গ্রাহ্য করিব না, কিন্তু আমিই খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা তাহাদিগকে সংহার করিব।

যিরমিয় 16:4

তাহারা অতি যন্ত্রণাদায়ক মরণে মরিবে, তাহাদের নিমিত্ত কেহ বিলাপ করিবে না, কেহ তাহাদিগকে কবর দিবে না; তাহারা ভূমির উপরে সারের ন্যায় পড়িয়া থাকিবে; এবং তাহারা খড়্‌গ ও দুর্ভিক্ষ দ্বারা হত হইবে; তাহাদের শব আকাশের পক্ষিগণের ও ভূমির পশুদের ভক্ষ্য হইবে।

আমোস 4:9

ইহা সদাপ্রভু বলেন। আমি শস্যের শোষ ও ম্লানি দ্বারা তোমাদিগকে আঘাত করিলাম; শূককীট তোমাদের বহুসংখ্য উদ্যান, তোমাদের দ্রাক্ষাক্ষেত্র, তোমাদের ডুমুরবৃক্ষ ও জিতবৃক্ষ খাইয়া ফেলিল; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না,

হাগ্গয় 2:17

আমি শস্যের শোষ, ম্লানি, ও শিলাবৃষ্টি দ্বারা তোমাদের হস্তের সমস্ত কার্য্যে তোমাদিগকে আঘাত করিতাম, তথাপি তোমরা আমার প্রতি ফিরিতে না, ইহা সদাপ্রভু বলেন।

হাগ্গয় 2:19

গোলায় কি কিছু বীজ অবশিষ্ট আছে? আর দ্রাক্ষালতা, ডুমুর, দাড়িম্ব এবং জিতবৃক্ষও ফলে নাই। অদ্যাবধি আমি আশীর্ব্বাদ করিব।

Interlinear

Choose Theme