দ্বিতীয় বিবরণ 25:8 · বাংলা বাইবেল
তখন তাহার নগরের প্রাচীনবর্গ তাহাকে ডাকিয়া তাহার সঙ্গে কথা বলিবে; যদি সে দাঁড়াইয়া বলে, উহাকে গ্রহণ করিতে আমার ইচ্ছা নাই;
Cross references
রূথ 4:4
অতএব আমি তোমাকে এই কথা জানাইতে মনস্থ করিয়াছি; তুমি এই সমাসীন লোকদের সাক্ষাতে ও আমার স্বজাতীয়দের প্রাচীনবর্গের সাক্ষাতে তাহা ক্রয় কর। যদি তুমি মুক্ত করিতে চাও, মুক্ত কর; কিন্তু যদি মুক্ত করিতে না চাও, আমাকে বল, আমি জানিতে চাই; কেননা তুমি মুক্ত করিলে আর কেহ করিতে পারে না; কিন্তু তোমার পরে আমি পারি। সে কহিল, আমি মুক্ত করিব।
রূথ 4:6
তখন ঐ মুক্তিকর্ত্তা জ্ঞাতি কহিল, আমি আপনার জন্য তাহা মুক্ত করিতে পারি না, করিলে নিজ অধিকার নষ্ট করিব; আমার মুক্ত করিবার বস্তু তুমি মুক্ত কর, কেননা আমি মুক্ত করিতে পারি না।