Home Bibles ☰ Books দ্বিতীয় বিবরণ 25:18 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 25:18 · বাংলা বাইবেল

তোমার শ্রান্তি ও ক্লান্তির সময়ে সে কি প্রকারে তোমার সহিত পথে মিলিয়া তোমার পশ্চাদ্বর্ত্তী দুর্ব্বল লোক সকলকে আক্রমণ করিল; আর সে ঈশ্বরকে ভয় করিল না।

Cross references

যাত্রাপুস্তক 17:8

ঐ সময়ে অমালেক আসিয়া রফীদীমে ইস্রায়েলের সহিত যুদ্ধ করিতে লাগিল।

নেহেমিয়া 5:9

আমি আরও কহিলাম, তোমাদের এই কর্ম্ম ভাল নয়; আমাদের শত্রু জাতিগণের টিট্‌কারি প্রযুক্ত তোমরা কি আমাদের ঈশ্বরের ভয়ে চলিবে না?

নেহেমিয়া 5:15

আমার পূর্ব্বে যে সকল দেশাধ্যক্ষ ছিলেন, তাঁহারা লোকদিগকে ভারগ্রস্ত করিতেন, এবং তাহাদের হইতে নগদ চল্লিশ শেকল রৌপ্য ব্যতিরেকে খাদ্য ও দ্রাক্ষারস লইতেন, এমন কি, তাঁহাদের চাকরেরাও লোকদের উপরে কর্ত্তৃত্ব করিত; কিন্তু আমি ঈশ্বরভয় প্রযুক্ত তাহা করিতাম না।

গীতসংহিতা 36:1

দুষ্টের হৃদয়মধ্যে অধর্ম্ম তাহার কাছে কথা বলে, ঈশ্বর-ভয় তাহার চক্ষুর অগোচর।

হিতোপদেশ 16:6

দয়া ও সত্যে অপরাধের প্রায়শ্চিত্ত হয়, আর সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হইতে সরিয়া যায়।

রোমীয় 3:18

ঈশ্বর-ভয় তাহাদের চক্ষুর অগোচর।”

Interlinear

Choose Theme