Home Bibles দ্বিতীয় বিবরণ 20:17 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 20:17 · বাংলা বাইবেল

তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহাদিগকে—হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দিগকে—নিঃশেষে বিনষ্ট করিবে;

Cross references

আদিপুস্তক 15:20

হিত্তীয়, পরিষীয়, রফায়ীয়,

আদিপুস্তক 15:21

ইমোরীয়, কনানীয়, গির্গাশীয় ও যিবূষীয় লোকদের দেশ দিলাম।

গণনা 13:29

দক্ষিণ দেশে অমালেক বাস করে; এবং পাহাড় অঞ্চলে হিত্তীয়, যিবূষীয় ও ইমোরীয়েরা বাস করে; এবং সমুদ্রের নিকটে এ যর্দ্দনের তীরে কনানীয়েরা বাস করে।

দ্বিতীয় বিবরণ 7:1

তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে যখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে লইয়া যাইবেন, ও তোমার সম্মুখ হইতে অনেক জাতিকে, হিত্তীয়, গির্গাশীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়, তোমা হইতে বৃহৎ ও বলবান্‌ এই সাত জাতিকে, দূর করিবেন;

১ ইতিহাস 1:14

তাহার পর হেৎ,

যিশাইয় 34:5

কেননা আমার খড়্‌গ স্বর্গে পরিতৃপ্ত হইয়াছে; দেখ, বিচার সাধনার্থে তাহা ইদোম দেশের উপরে, আমার বর্জ্জিত লোকদের উপরে পড়িবে।

যিরমিয় 48:10

শাপগ্রস্ত হউক সেই ব্যক্তি, যে শিথিলভাবে সদাপ্রভুর কার্য্য করে; শাপগ্রস্ত হউক সেই ব্যক্তি, যে আপন খড়্‌গকে রক্তপাত করিতে বারণ করে।

যিরমিয় 50:35

সদাপ্রভু কহেন, কল্‌দীয়দের উপরে, বাবিল-নিবাসীদের উপরে, বাবিলের অধ্যক্ষদের উপরে ও তাহার জ্ঞানবানদের উপরে খড়্‌গ রহিয়াছে।

ইজেকিয়েল 38:21

আর আমি আপনার সকল পর্ব্বতে তাহার বিরুদ্ধে খড়্‌গ আহ্বান করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন; প্রত্যেকের খড়্‌গ তাহার ভ্রাতার বিরুদ্ধ হইবে।

প্রকাশিত বাক্য 19:18

যেন রাজগণের মাংস, সহস্রপতিবর্গের মাংস, শক্তিমান্‌ লোকদের মাংস, অশ্বগণের ও তদারোহীদের মাংস, এবং স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও মহান্‌ সকল মনুষ্যের মাংস ভক্ষণ কর।

Interlinear

Choose Theme