Home Bibles দ্বিতীয় বিবরণ 2:34 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 2:34 · বাংলা বাইবেল

আর সেই সময়ে তাঁহার সমস্ত নগর হস্তগত করিলাম, এবং স্ত্রীলোক ও বালকবালিকা শুদ্ধ সমস্ত বসতি-নগর নিঃশেষে বিনষ্ট করিলাম; কাহাকেও অবশিষ্ট রাখিলাম না;

Cross references

লেবীয় 27:28

আর কোন ব্যক্তি আপনার সর্ব্বস্ব হইতে, মনুষ্য কি পশু কি অধিকৃত ক্ষেত্র হইতে, যে কিছু সদাপ্রভুর উদ্দেশে বর্জ্জিত করে, তাহা বিক্রীত কিম্বা মুক্ত হইবে না; প্রত্যেক বর্জ্জিত বস্তু সদাপ্রভুর উদ্দেশে অতি পবিত্র।

গণনা 21:2

তাহাতে ইস্রায়েল সদাপ্রভুর উদ্দেশে মানত করিয়া কহিল, যদি তুমি এই লোকদিগকে আমার হস্তে সমর্পণ কর, তবে আমি তাহাদের নগর সকল নিঃশেষে বিনষ্ট করিব।

দ্বিতীয় বিবরণ 3:6

আমরা হিষ্‌বোনের রাজা সীহোনের প্রতি যেমন করিয়াছিলাম, সেইরূপ তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিলাম, স্ত্রীলোক ও বালকবালিকা শুদ্ধ তাহাদের সমস্ত বসতি নগর বিনষ্ট করিলাম।

দ্বিতীয় বিবরণ 7:2

আর তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমার সম্মুখে তাহাদিগকে সমর্পণ করিবেন, এবং তুমি তাহাদিগকে আঘাত করিবে, তখন তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিবে; তাহাদের সহিত কোন নিয়ম করিবে না, বা তাহাদের প্রতি দয়া করিবে না।

দ্বিতীয় বিবরণ 7:26

আর তুমি ঘৃণিত বস্তু আপন গৃহে আনিবে না, পাছে তাহার মত বর্জ্জিত হও; কিন্তু তাহা অতিশয় ঘৃণা করিবে, ও অতিশয় অবজ্ঞা করিবে, যেহেতুক তাহা বর্জ্জনীয় বস্তু।

দ্বিতীয় বিবরণ 20:16

কিন্তু এই জাতিদের যে সকল নগর তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে তোমাকে দিবেন, সেই সকলের মধ্যে শ্বাসবিশিষ্ট কাহাকেও জীবিত রাখিবে না;

যিহোশূয় 6:21

আর তাহারা খড়গধারে নগরের স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ এবং গো, মেষ ও গর্দ্দভ সকলই নিঃশেষে বিনষ্ট করিল।

যিহোশূয় 7:11

ইস্রায়েল পাপ করিয়াছে, এমন কি, তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে; এমন কি তাহারা সেই বর্জ্জিত দ্রব্যের কিছু লইয়াছে; আবার চুরি করিয়াছে, আবার প্রতারণা করিয়াছে, আবার আপনাদের সামগ্রীর মধ্যে তাহা রাখিয়াছে।

যিহোশূয় 8:25

সেই দিবসে অয়নিবাসী সমস্ত লোক অর্থাৎ স্ত্রী, পুরুষ সর্ব্বশুদ্ধ বারো সহস্র লোক পতিত হইল।

যিহোশূয় 8:26

কেননা অয়নিবাসী সকলে যাবৎ নিঃশেষে বিনষ্ট না হইল, তাবৎ যিহোশূয় আপনার বিস্তারিত শল্যধারী হস্ত সঙ্কুচিত করিলেন না।

যিহোশূয় 9:24

তাহারা যিহোশূয়কে উত্তর করিয়া বলিল, আপনাদিগকে এই সমস্ত দেশ দিবার জন্য ও আপনাদের সম্মুখ হইতে এই দেশনিবাসী সমস্ত লোককে বিনাশ করিবার জন্য আপনার ঈশ্বর সদাপ্রভু যে আপন দাস মোশিকে আজ্ঞা করিয়াছিলেন, তাহার নিশ্চিত সংবাদ আপনার দাস আমরা পাইয়াছিলাম, তজ্জন্য আমরা আপনাদের হইতে প্রাণভয়ে অতিশয় ভীত হইয়া এই কার্য্য করিয়াছি।

যিহোশূয় 10:28

আর সেই দিবসে যিহোশূয় মক্কেদা হস্তগত করিলেন, এবং মক্কেদা ও তথাকার রাজাকে খড়গধারে আঘাত করিলেন; তথাকার সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করিলেন, কাহাকেও অবশিষ্ট রাখিলেন না; যেমন যিরীহোর রাজার প্রতি করিয়াছিলেন, মক্কেদার রাজার প্রতিও তদ্রূপ করিলেন।

যিহোশূয় 10:40

এইরূপে যিহোশূয় সমস্ত দেশ, পর্ব্বতময় প্রদেশ, দক্ষিণ অঞ্চল, নিম্নভূমি ও পর্ব্বত-পার্শ্ব, এবং সেই সকল অঞ্চলের সমস্ত রাজাকে আঘাত করিলেন, কাহাকেও অবশিষ্ট রাখিলেন না; তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে শ্বাসবিশিষ্ট সকলকেই নিঃশেষে বিনষ্ট করিলেন।

যিহোশূয় 11:14

আর ইস্রায়েল-সন্তানগণ সেই সকল নগরের সমস্ত দ্রব্য ও পশুগণকে আপনাদের নিমিত্ত লুট করিয়া লইল, কিন্তু প্রত্যেক মনুষ্যকে খড়গধারে আঘাত করিয়া সংহার করিল; তাহাদের মধ্যে শ্বাসবিশিষ্ট কাহাকেও অবশিষ্ট রাখিল না।

১ শমূয়েল 15:3

এখন তুমি গিয়া অমালেককে আঘাত কর, ও তাহার যাহা কিছু আছে, নিঃশেষে বিনষ্ট কর, তাহার প্রতি দয়া করিও না; স্ত্রী ও পুরুষ, বালকবালিকা ও স্তন্যপায়ী শিশু, গোরু ও মেষ, উষ্ট্র ও গর্দ্দভ সকলকেই বধ কর।

১ শমূয়েল 15:8

তিনি অমালেকের রাজা অগাগকে জীবিত ধরিলেন, এবং সমস্ত প্রজাকে খড়্‌গধারে নিঃশেষে বিনষ্ট করিলেন।

Interlinear

Choose Theme