তোমরা অনেক দিন এই পর্ব্বত প্রদক্ষিণ করিতেছ; এখন উত্তরদিকে ফির।
Cross references
দুই দিন কিম্বা এক মাস কিম্বা সম্বৎসর হউক, আবাসের উপরে মেঘ যত কাল অবস্থিতি করিত, ইস্রায়েল-সন্তানগণও তত কাল শিবিরে বাস করিত; যাত্রা করিত না; কিন্তু উহা ঊর্দ্ধে নীত হইলেই তাহারা যাত্রা করিত। সদাপ্রভুর আজ্ঞাতেই তাহারা শিবিরে থাকিত,
আমাদের ঈশ্বর সদাপ্রভু হোরেবে আমাদিগকে বলিয়াছিলেন, তোমরা এই পর্ব্বতে অনেক দিন অবস্থিতি করিয়াছ;
কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হস্তের সমস্ত কর্ম্মে তোমাকে আশীর্ব্বাদ করিয়াছেন; এই মহাপ্রান্তরে তোমার গমন তিনি জানেন; এই চল্লিশ বৎসর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্ত্তী আছেন; তোমার কিছুরই অভাব হয় নাই।
তখন আমরা সেরদ নদী পার হইলাম। কাদেশ-বর্ণেয় অবধি সেরদ নদী পার হওয়া পর্য্যন্ত আমাদের যাত্রাকাল আটত্রিশ বৎসর ব্যাপী; সেই সময়ের মধ্যে শিবিরের মধ্য হইতে তৎকালীন যোদ্ধৃগণ সকলে উচ্ছিন্ন হইল, যেমন সদাপ্রভু তাহাদের সম্বন্ধে শপথ করিয়াছিলেন।