Home Bibles ☰ Books দ্বিতীয় বিবরণ 19:16 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 19:16 · বাংলা বাইবেল

কোন অন্যায়ী সাক্ষী যদি কাহারো বিরুদ্ধে উঠিয়া তাহার বিষয়ে অন্যায় কার্য্যের সাক্ষ্য দেয়,

Cross references

যাত্রাপুস্তক 23:1

তুমি মিথ্যা জনরব উত্থাপন করিও না; অন্যায় সাক্ষী হইয়া দুর্জনের সহায়তা করিও না।

দ্বিতীয় বিবরণ 5:20

তুমি প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।

১ রাজাবলি 21:10

আর পাষণ্ড দুই জন পুরুষকে তাহার সম্মুখে বসাইয়া দেও; তাঁহারা তাহার বিরুদ্ধে এই সাক্ষ্য দিউক যে, ‘তুমি ঈশ্বরকে ও রাজাকে জলাঞ্জলি দিয়াছ’। পরে তাহাকে বাহিরে লইয়া গিয়া প্রস্তরাঘাতে বধ কর।

গীতসংহিতা 27:12

আমার বিপক্ষগণের ইচ্ছায় আমাকে সমর্পণ করিও না; কেননা মিথ্যা সাক্ষিগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, তাহারা নিষ্ঠুরতা ফূৎকার করে।

গীতসংহিতা 35:11

দুর্বৃত্ত সাক্ষিগণ উঠিতেছে, আমি যাহা জানি না, তাহা আমার কাছে চাহে।

মার্ক 14:55

তখন প্রধান যাজকগণ ও সমস্ত মহাসভা যীশুকে বধ করিবার জন্য তাঁহার বিরুদ্ধে সাক্ষ্য অন্বেষণ করিল, কিন্তু পাইল না।

প্রেরিতদের কার্য 6:13

এবং মিথ্যা সাক্ষী দাঁড় করাইয়া দিল, যাহারা কহিল, এই ব্যক্তি পবিত্র স্থানের ও ব্যবস্থার বিরুদ্ধে কথা কহিতে ক্ষান্ত হয় না;

Interlinear

Choose Theme