Home Bibles দ্বিতীয় বিবরণ 15:21 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 15:21 · বাংলা বাইবেল

যদি তাহাতে কোন দোষ থাকে, অর্থাৎ সে যদি খঞ্জ কিম্বা অন্ধ হয়, কোন প্রকারে দোষযুক্ত হয়, তবে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তাহা বলিদান করিবে না।

Cross references

লেবীয় 22:19

যেন তোমরা গ্রাহ্য হইতে পার, তাই গোরুর কিম্বা মেষের কিম্বা ছাগের মধ্য হইতে নির্দ্দোষ পুংপশু উৎসর্গ করিবে।

লেবীয় 22:20

তোমরা সদোষ কিছু উৎসর্গ করিও না, কেননা তাহা তোমাদের পক্ষে গ্রাহ্য হইবে না।

লেবীয় 22:23

আর তুমি অধিকাঙ্গ কি হীনাঙ্গ গোরু কিম্বা মেষ স্ব ইচ্ছায় দত্ত উপহাররূপে উৎসর্গ করিতে পার, কিন্তু মানতের কারণ তাহা গ্রাহ্য হইবে না।

দ্বিতীয় বিবরণ 17:1

তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে দোষযুক্ত, কোন প্রকার কলঙ্কযুক্ত গোরু কিম্বা মেষ বলিদান করিবে না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তাহা ঘৃণা করেন।

মালাখি 1:7

তোমরা আমার যজ্ঞবেদির উপরে অশুচি খাদ্য নিবেদন করিতেছ। তথাপি বলিতেছ, কিসে তোমাকে অশুচি করিয়াছি? সদাপ্রভুর মেজ তুচ্ছ, ইহা বলাতেই তাহা করিতেছ।

Interlinear

Choose Theme