Home Bibles দ্বিতীয় বিবরণ 12:32 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 12:32 · বাংলা বাইবেল

আমি যে কোন বিষয় তোমাদিগকে আজ্ঞা করি, তোমরা তাহাই যত্নপূর্ব্বক পালন করিবে; তুমি তাহাতে আর কিছু যোগ করিবে না, এবং তাহা হইতে কিছু হ্রাস করিবে না।

Cross references

দ্বিতীয় বিবরণ 4:2

আমি তোমাদিগকে যাহা আজ্ঞা করি, সেই বাক্যে তোমরা আর কিছু যোগ করিবে না, এবং তাহার কিছু হ্রাস করিবে না। আমি তোমাদিগকে যাহা যাহা আদেশ করিতেছি, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সকল আজ্ঞা পালন করিবে।

দ্বিতীয় বিবরণ 13:18

যখন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিয়া, আমি অদ্য তোমাকে যে যে আজ্ঞা দিতেছি, তাঁহার সেই সমস্ত আজ্ঞা পালন করিবে, ও তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যথার্থ আচরণ করিবে।

দ্বিতীয় বিবরণ 19:9

তাঁহার পথে চলিলে যদি তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার পিতৃপুরুষদের কাছে কৃত আপন দিব্যানুসারে তোমার সীমা বৃদ্ধি করেন, ও তোমার পিতৃপুরুষদের কাছে প্রতিজ্ঞাত সমস্ত দেশ তোমাকে দেন; তবে তুমি সেই তিন নগর ভিন্ন আরও তিনটী নগর নিরূপণ করিবে;

যিহোশূয় 1:7

তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস কর; আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্ব্বক পালন কর; তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না; যেন তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে বুদ্ধিপূর্ব্বক চলিতে পার।

২ রাজাবলি 17:37

আর তিনি তোমাদের জন্য যে সকল বিধি ও শাসন এবং যে ব্যবস্থা ও আজ্ঞা লিখিয়া দিয়াছেন, সে সমস্ত সর্ব্বদা যত্নপূর্ব্বক পালন করিবে; অন্য দেবগণকে ভয় করিবে না;

হিতোপদেশ 30:6

তাঁহার বাক্যকলাপে কিছু যোগ করিও না; পাছে তিনি তোমার দোষ ব্যক্ত করেন, আর তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন হও।

মথি 28:20

আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখ, আমিই যুগান্ত পর্য্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।

প্রকাশিত বাক্য 22:18

যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে, তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন;

Interlinear

Choose Theme