কেবল তোমার যত পবিত্র বস্তু থাকে, এবং তোমার যত মানতের বস্তু থাকে, সেই সকল লইয়া সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে;
Cross references
আর যাকোব মানত করিয়া এই প্রতিজ্ঞা করিলেন, যদি ঈশ্বর আমার সহবর্ত্তী হন, আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন, এবং আহারার্থ খাদ্য ও পরিধানার্থ বস্ত্র দেন,
তুমি হারোণকে, তাহার পুত্রগণকে ও সমস্ত ইস্রায়েল-সন্তানকে কহ, তাহাদিগকে বল, ইস্রায়েল-জাত কিম্বা ইস্রায়েলের মধ্যে প্রবাসকারী যে কেহ আপন উপহার উৎসর্গ করে, তাহাদের কোন মানতের বলি হউক, বা স্ব ইচ্ছায় দত্ত বলি হউক, যাহা সদাপ্রভুর উদ্দেশে হোমবলিরূপে উৎসর্গ করে;
আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের পবিত্র বস্তুর মধ্যে যত উত্তোলনীয় উপহার যাজকের কাছে আনে, সেই সকল তাহার হইবে।
ইস্রায়েল-সন্তানগণ যে সমস্ত পবিত্র বস্তু উত্তোলনীয় উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করে, সে সকল আমি চিরস্থায়ী অধিকারার্থে তোমাকে ও তোমার পুত্রগণকে ও তোমার কন্যাগণকে দিলাম; তোমার ও তোমার বংশের পক্ষে ইহা সদাপ্রভুর সাক্ষাতে চিরস্থায়ী লবণ-নিয়ম।
আর আপন আপন হোম, বলি, দশমাংশ, হস্তের উত্তোলনীয় উপহার, মানতের দ্রব্য, স্ব-ইচ্ছায় দত্ত নৈবেদ্য ও গোমেষাদি পালের প্রথমজাতদিগকে সেই স্থানে আনয়ন করিবে;
তৎকালে তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তোমরা আমার আদিষ্ট সমস্ত দ্রব্য, আপন আপন হোম, বলি, দশমাংশ, হস্তের উত্তোলনীয় উপহার ও সদাপ্রভুর উদ্দেশে প্রতিশ্রুত মানতের উৎকৃষ্ট দ্রব্য সকল আনিবে।
তোমার শস্যের, দ্রাক্ষারসের ও তৈলের দশমাংশ, গোমেষাদির প্রথমজাত, এবং যাহা মানত করিবে, সেই মানত-দ্রব্য, স্ব-ইচ্ছায় দত্ত নৈবেদ্য ও হস্তের উত্তোলনীয় উপহার, এই সকল তুমি আপন নগর-দ্বারের মধ্যে ভোজন করিতে পারিবে না।
আর তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে যে স্থান মনোনীত করিবেন, তাহা যদি তোমা হইতে বহু দূর হয়, তবে আমি যেমন বলিয়াছি, তদনুসারে তুমি সদাপ্রভুর দত্ত গোমেষাদি পাল হইতে পশু লইয়া বধ করিবে, ও আপন প্রাণের অভিলাষানুসারে নগর-দ্বারের ভিতরে ভোজন করিতে পারিবে।
পরে তাঁহার স্বামী ইল্কানা ও তাঁহার সমস্ত পরিবার সদাপ্রভুর উদ্দেশে বার্ষিক বলিদান ও মানত নিবেদন করিতে গেলেন; কিন্তু হান্না গেলেন না;
আমি হোমবলি লইয়া তোমার গৃহে প্রবেশ করিব, তোমার উদ্দেশে আমার সেই মানত সকল পূর্ণ করিব,