Home Bibles ☰ Books দ্বিতীয় বিবরণ 10:6 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 10:6 · বাংলা বাইবেল

(ইস্রায়েল-সন্তানগণ বেরোৎ-বেনেয়াকন হইতে মোষেরোতে যাত্রা করিলে হারোণ সে স্থানে মরিলেন, এবং সেই স্থানে তাঁহার কবর হইল; এবং তাঁহার পুত্র ইলিয়াসর তাঁহার পরিবর্ত্তে যাজক হইলেন।

Cross references

গণনা 10:6

তোমরা দ্বিতীয় বার রণবাদ্য বাজাইলে দক্ষিণদিক্‌স্থিত শিবিরের লোকেরা শিবির উঠাইবে; তাহাদের প্রস্থানার্থ রণবাদ্য বাজাইতে হইবে।

গণনা 10:12

তাহাতে ইস্রায়েল-সন্তানগণ আপনাদের যাত্রার নিয়মানুসারে সীনয় প্রান্তর হইতে যাত্রা করিল, পরে সেই মেঘ পারণ প্রান্তরে অবস্থিতি করিল।

গণনা 20:23

তখন ইদোম দেশের সীমার নিকটস্থ হোর পর্ব্বতে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন,

গণনা 20:28

পরে মোশি হারোণকে তাঁহার বস্ত্র ত্যাগ করাইয়া তাঁহার পুত্র ইলীয়াসরকে তাহা পরিধান করাইলেন; এবং হারোণ সে স্থানে পর্ব্বতশৃঙ্গে মরিলেন; পরে মোশি ও ইলীয়াসর পর্ব্বত হইতে নামিয়া আসিলেন।

গণনা 33:1

ইস্রায়েল-সন্তানগণ মোশির ও হারোণের অধীনে আপন আপন সৈন্য শ্রেণী ক্রমে মিসর দেশ হইতে বাহির হইয়া আসিল, তাহাদের উত্তরণ-স্থান সকলের বিবরণ এই।

গণনা 33:30

হশ্‌মোনা হইতে যাত্রা করিয়া মোষেরোতে শিবির স্থাপন করিল।

গণনা 33:31

মোষেরোৎ হইতে যাত্রা করিয়া বনেয়াকনে শিবির স্থাপন করিল।

গণনা 33:38

আর হারোণ যাজক সদাপ্রভুর আজ্ঞানুসারে হোর পর্ব্বতে উঠিয়া মিসর হইতে ইস্রায়েল-সন্তানগণের বাহির হইবার চল্লিশ বৎসরের পঞ্চম মাসে, সেই মাসের প্রথম দিনে সে স্থানে মরিলেন।

Interlinear

Choose Theme