Home Bibles দ্বিতীয় বিবরণ 10:3 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 10:3 · বাংলা বাইবেল

তাহাতে আমি শিটীম কাষ্ঠের এক সিন্দুক নির্ম্মাণ করিলাম, এবং প্রথমের ন্যায় দুইখান প্রস্তরফলক তক্ষণ করিয়া সেই দুইখান প্রস্তরফলক হস্তে লইয়া পর্ব্বতে উঠিলাম।

Cross references

যাত্রাপুস্তক 25:5

ও রক্তীকৃত মেষচর্ম্ম, তহশ চর্ম্ম, ও শিটীম কাষ্ঠ;

যাত্রাপুস্তক 25:10

তাহারা শিটীম কাষ্ঠের এক সিন্দুক নির্ম্মাণ করিবে; তাহা আড়াই হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ হইবে।

যাত্রাপুস্তক 34:4

পরে মোশি প্রথম প্রস্তরের ন্যায় দুই প্রস্তরফলক খুদিলেন, এবং সদাপ্রভুর আজ্ঞানুসারে প্রাতঃকালে উঠিয়া সীনয় পর্ব্বতের উপরে গেলেন, ও সেই দুই প্রস্তরফলক হস্তে করিয়া লইলেন।

যাত্রাপুস্তক 37:1

আর বৎসলেল শিটীম কাষ্ঠ দ্বারা সিন্দুক নির্ম্মাণ করিলেন; তাহা আড়াই হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ করা হইল;

যাত্রাপুস্তক 38:6

পরে তিনি শিটীম কাষ্ঠ দ্বারা বহন-দণ্ড নির্ম্মাণ করিয়া পিত্তলে মুড়িলেন।

দ্বিতীয় বিবরণ 10:1

সেই সময়ে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি প্রথমের মত দুইখান প্রস্তরফলক তক্ষণ করিয়া আমার নিকটে পর্ব্বতে উঠিয়া আইস, এবং কাষ্ঠের এক সিন্দুক নির্ম্মাণ কর।

Interlinear

Choose Theme