Home Bibles দ্বিতীয় বিবরণ 1:37 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 1:37 · বাংলা বাইবেল

(সদাপ্রভু তোমাদের নিমিত্ত আমার প্রতিও ক্রুদ্ধ হইলেন, তিনি আমাকে এই কথা কহিলেন, তুমিও সে স্থানে প্রবেশ করিবে না।

Cross references

গণনা 20:12

পরে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, তোমরা ইস্রায়েল-সন্তানগণের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না, এই জন্য আমি তাহাদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাইবে না।

গণনা 27:13

দেখিলে পর তোমার ভ্রাতা হারোণের ন্যায় তুমিও আপন পিতৃগণের নিকটে সংগৃহীত হইবে।

দ্বিতীয় বিবরণ 3:23

সেই সময়ে আমি সদাপ্রভুকে সাধ্যসাধনা করিয়া কহিলাম,

দ্বিতীয় বিবরণ 3:26

কিন্তু সদাপ্রভু তোমাদের জন্য আমার প্রতিকূলে ক্রুদ্ধ হওয়াতে আমার কথা শুনিলেন না; সদাপ্রভু আমাকে কহিলেন, তোমার পক্ষে এই যথেষ্ট, এ বিষয়ের কথা আমাকে আর বলিও না।

দ্বিতীয় বিবরণ 3:27

পিস্‌গার শৃঙ্গে উঠ, এবং পশ্চিম, উত্তর, দক্ষিণ ও পূর্ব্ব দিকে দৃষ্টিপাত কর; আপন চক্ষে নিরীক্ষণ কর, কেননা তুমি এই যর্দ্দন পার হইতে পাইবে না।

দ্বিতীয় বিবরণ 3:28

কিন্তু তুমি যিহোশূয়কে আজ্ঞা কর, তাহাকে আশ্বাস দেও, এবং তাহাকে বীর্য্যবান্‌ কর, কেননা সে এই লোকদের অগ্রগামী হইয়া পার হইবে, আর যে দেশ তুমি দেখিবে, সেই দেশ সে তাহাদিগকে অধিকার করাইবে।

দ্বিতীয় বিবরণ 4:21

আর তোমাদের জন্য সদাপ্রভু আমার প্রতিও ক্রুদ্ধ হইয়া এই দিব্য করিয়াছেন যে, তিনি আমাকে যর্দ্দন পার হইতে দিবেন না, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ অধিকারার্থে দিতেছেন, সেই উত্তম দেশে আমাকে প্রবেশ করিতে দিবেন না।

দ্বিতীয় বিবরণ 4:22

বাস্তবিক এই দেশেই আমাকে মরিতে হইবে; আমি যর্দ্দন পার হইয়া যাইব না; কিন্তু তোমরা পার হইয়া সেই উত্তম দেশ অধিকার করিবে।

দ্বিতীয় বিবরণ 31:2

আর তিনি তাহাদিগকে বলিলেন, অদ্য আমার বয়স এক শত বিংশতি বৎসর, আমি আর বাহিরে যাইতে ও ভিতরে আসিতে পারি না; এবং সদাপ্রভু আমাকে বলিয়াছেন, তুমি এই যর্দ্দন পার হইবে না।

দ্বিতীয় বিবরণ 32:52

তুমি আপনার সম্মুখে দেশ দেখিবে, কিন্তু আমি ইস্রায়েল-সন্তানগণকে যে দেশ দিতেছি, তথায় প্রবেশ করিতে পাইবে না।

দ্বিতীয় বিবরণ 34:4

আর সদাপ্রভু তাঁহাকে কহিলেন, আমি যে দেশের বিষয়ে শপথ করিয়া অব্রাহামকে, ইস্‌হাসকে ও যাকোবকে বলিয়াছিলাম, আমি তোমার বংশকে সেই দেশ দিব, এ সেই দেশ; আমি উহা তোমাকে চাক্ষুষ দেখাইলাম, কিন্তু তুমি পার হইয়া ঐ স্থানে যাইবে না।

গীতসংহিতা 106:32

তাহারা মরীবার জলসমীপেও ঈশ্বরের কোপ জন্মাইল, আর তাহাদের জন্য মোশির বিপদ ঘটিল;

Interlinear

Choose Theme