‘তুলাতে পরিমিত,’ আপনি তুলাতে পরিমিত হইয়া লঘুরূপে নির্ণীত হইয়াছেন;
Cross references
(তিনি ধর্ম্মনিক্তিতে আমাকে তৌল করুন, ঈশ্বর আমার সিদ্ধতা জ্ঞাত হউন;)
সামান্য লোকেরা বাষ্পমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা; তাহাদিগকে তৌল করিলে তাহারা উপরে উঠে; তাহাদের সর্ব্বস্ব বাষ্প অপেক্ষা লঘু।
মানুষের সকল পথই নিজের দৃষ্টিতে সরল, কিন্তু সদাপ্রভু হৃদয় সকল তৌল করেন।
হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুল আমার কাছে খাদস্বরূপ হইয়াছে; তাহারা সকলে হাপরের মধ্যে পিত্তল, দস্তা, লৌহ ও সীসস্বরূপ; তাহারা রৌপ্যের খাদস্বরূপ হইয়াছে।
আর [হে নীনবী,] তোমার বিষয়ে সদাপ্রভু এই আজ্ঞা করিলেন, তোমার নামীয় বীজ আর উপ্ত হইবে না, আমি তোমার দেবালয় হইতে ক্ষোদিত ও ছাঁচে ঢালা প্রতিমা উচ্ছিন্ন করিব, আমি তোমার কবর প্রস্তুত করিব, কেননা তুমি পামর।
পরে রাজা অতিথিদিগকে দেখিবার জন্যে ভিতরে আসিয়া এমন এক ব্যক্তিকে দেখিতে পাইলেন, যাহার বিবাহবস্ত্র ছিল না;
কারণ সেই দিন তাহা ব্যক্ত করিবে, কেননা সেই দিনের প্রকাশ অগ্নিতেই হয়; আর প্রত্যেকের কর্ম্ম যে কি প্রকার, সেই অগ্নিই তাহার পরীক্ষা করিবে;