Home Bibles দানিয়েল 3:4 · বাংলা বাইবেল
দানিয়েল 3:4 · বাংলা বাইবেল

তখন ঘোষক উচ্চৈঃস্বরে কহিলেন, ‘হে লোকবৃন্দ, জাতিগণ ও নানা ভাষাবাদিগণ, তোমাদের প্রতি এই আজ্ঞা দত্ত হইতেছে;

Cross references

এস্থার 8:9

তখন তৃতীয় মাসের অর্থাৎ সীবন মাসের ত্রয়োবিংশ দিনে রাজ-লেখকেরা আহূত হইল, আর মর্দখয়ের সমস্ত আজ্ঞানুসারে যিহূদীদিগকে, ক্ষিতিপালদিগকে, এবং হিন্দুস্থান অবধি কূশ দেশ পর্য্যন্ত এক শত সাতাইশ প্রদেশের মধ্যে প্রত্যেক প্রদেশের অক্ষরানুসারে ও প্রত্যেক জাতির ভাষানুসারে দেশাধ্যক্ষগণকে ও প্রদেশ সকলের প্রধানবর্গকে এবং যিহূদীদের অক্ষর ও ভাষানুসারে তাহাদিগকে পত্র লেখা গেল।

হিতোপদেশ 9:13

হীনবুদ্ধি স্ত্রীলোক কলহকারিণী, সে অবোধ, কিছুই জানে না।

যিশাইয় 40:9

হে সিয়োনের কাছে সুসমাচার-প্রচারকারিণি! উচ্চ পর্ব্বতে আরোহণ কর; হে যিরূশালেমের কাছে সুসমাচার-প্রচারকারিণি! সবলে উচ্চৈঃস্বর কর, উচ্চৈঃস্বর কর, ভয় করিও না; যিহূদার নগর সকলকে বল, দেখ, তোমাদের ঈশ্বর!

যিশাইয় 58:1

মুক্তকণ্ঠে ঘোষণা কর, রব সংযত করিও না, তূরীর ন্যায় উচ্চধ্বনি কর; আমার প্রজাদিগকে তাহাদের অধর্ম্ম, যাকোবের কুলকে তাহাদের পাপ সকল জানাও।

দানিয়েল 4:1

সমস্ত পৃথিবী-নিবাসী সকল লোক, জাতি ও ভাষাবাদীর প্রতি নবূখদ্‌নিৎসর রাজার বিজ্ঞাপন।

দানিয়েল 4:14

তিনি উচ্চৈঃস্বরে এই কথা কহিলেন, বৃক্ষটী ছেদন কর, উহার শাখা কাটিয়া ফেল, উহার পত্র ঝাড়িয়া ফেল, এবং উহার ফল ছড়াইয়া দেও; উহার তল হইতে পশুগণ ও উহার শাখা হইতে পক্ষিগণ চলিয়া যাউক।

দানিয়েল 6:25

তখন দারিয়াবস রাজা সমস্ত পৃথিবীনিবাসী লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে এই পত্র লিখিলেন, ‘তোমাদের মহতী শান্তি হউক!

হোশেয় 5:11

ইফ্রয়িম উপদ্রুত ও বিচারে মর্দ্দিত হইতেছে, কারণ সে আপন ইচ্ছায় [মিথ্যা] বিধানের অনুবর্ত্তী হইয়াছে।

মীখা 6:16

কারণ অম্রির বিধি ও আহাব-কুলের ক্রিয়া সকল পালিত হইতেছে, এবং তোমরা তাহাদের পরামর্শানুসারে চলিতেছ, যেন আমি তোমাকে বিস্ময়ের বিষয়, ও তোমার নিবাসীদিগকে শিশ-শব্দের বিষয় করি; আর তোমরা আমার প্রজাদের টিটকারী বহন করিবে।

Interlinear

Choose Theme