Home Bibles দানিয়েল 2:14 · বাংলা বাইবেল
দানিয়েল 2:14 · বাংলা বাইবেল

তখন যে রাজসেনাপতি অরিয়োক বাবিলীয় বিদ্বান্‌ লোকদিগকে বধ করিবার নিমিত্ত বাহির হইয়াছিলেন, তাঁহার কাছে দানিয়েল বিবেচনা ও জ্ঞান সহকারে কথা কহিলেন।

Cross references

আদিপুস্তক 37:36

আর ঐ মিদিয়নীয়েরা যোষেফকে মিসরে লইয়া গিয়া ফরৌণের কর্ম্মচারী রক্ষক-সেনাপতি পোটীফরের নিকটে বিক্রয় করিল।

২ শমূয়েল 20:16

পরে নগরের মধ্য হইতে একটী বুদ্ধিমতী স্ত্রীলোক উচ্চৈঃস্বরে কহিল, শুন শুন, অনুগ্রহ করিয়া যোয়াবকে এই স্থান পর্য্যন্ত আসিতে বল, আমি তাঁহার সহিত কথা কহিব।

উপদেশক 9:13

আবার আমি প্রজ্ঞাকে সূর্য্যের নীচে এইরূপে দেখিয়াছি, আর তাহা আমার দৃষ্টিতে মহৎ বোধ হইল।

যিরমিয় 39:9

আর নবূষরদন রক্ষক সেনাপতি, যাহারা নগরে অবশিষ্ট ছিল, সেই লোকদিগকে, ও যাহারা পক্ষান্তরে গিয়া তাঁহার সপক্ষ হইয়াছিল, তাহাদিগকে এবং অন্য অবশিষ্ট লোকদিগকে বন্দি করিয়া বাবিলে লইয়া গেলেন।

যিরমিয় 52:12

পরে পঞ্চম মাসে, মাসের দশম দিনে, বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের ঊনবিংশ বৎসরে, রক্ষ-সেনাপতি নবূষরদন—যিনি বাবিল-রাজের সম্মুখে দাঁড়াইতেন—যিরূশালেমে প্রবেশ করিলেন;

যিরমিয় 52:14

আর রক্ষ-সেনাপতির অনুগামী সমস্ত কল্‌দীয় সৈন্য যিরূশালেমের চারিদিকের সমস্ত প্রাচীর ভগ্ন করিল।

দানিয়েল 2:24

এই কারণ দানিয়েল সেই অরিয়োকের নিকটে প্রবেশ করিলেন, যাঁহাকে রাজা বাবিলের বিদ্বান্‌ লোকদিগকে বধ করিতে নিযুক্ত করিয়াছিলেন; তিনি গিয়া তাঁহাকে এইরূপ কহিলেন, আপনি বাবিলের বিদ্বান্‌ লোকদিগকে বধ করিবেন না; রাজার নিকটে আমাকে লইয়া চলুন; আমি রাজাকে তাৎপর্য্য জ্ঞাত করিব।

Interlinear

Choose Theme