প্রভু সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন, দেখ, পশ্চাজ্জাত তৃণের অঙ্কুরারম্ভে তিনি পঙ্গপালদিগকে গঠন করিলেন; আর দেখ, রাজার তৃণ কাটিবার পরে সেই তৃণ উৎপন্ন হইতেছিল।
Cross references
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি মিসর দেশের উপরে পঙ্গপালের জন্য হস্ত বিস্তার কর, তাহাতে তাহারা মিসর দেশে আসিয়া ভূমির সমস্ত ওষধি খাইবে, শিলাবৃষ্টি যাহা কিছু রাখিয়া গিয়াছে, সকলই খাইবে।
পতঙ্গ যেমন সংগ্রহ করে, তেমনি লোকে তোমাদের লুট সংগ্রহ করিবে; ফড়িঙ্গেরা যেমন লাফায়, তেমনি লোকে তাহার উপরে লাফাইবে।
আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, যিরমিয়, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, আমি বাদাম গাছের এক শাখা দেখিতেছি।
বাবিল-রাজ নবূখদ্রিৎসর যিহোয়াকীমের পুত্র যিহূদা-রাজ যিকনিয়কে, যিহূদার অধ্যক্ষগণকে, শিল্পকর ও কর্ম্মকারদিগকে যিরূশালেম হইতে বাবিলে বন্দি করিয়া লইয়া গেলে পর সদাপ্রভু আমাকে [দর্শন] দেখাইলেন; আর দেখ, সদাপ্রভুর মন্দিরের সম্মুখে দুই ডালা ডুমুরফল স্থাপিত।
পরে সদাপ্রভু আমাকে যে সকল বিষয় দেখাইয়াছিলেন, সে সমস্তই আমি নির্ব্বাসিত লোকদিগকে বলিলাম।
শূককীটে যাহা রাখিয়া গিয়াছে, তাহা পঙ্গপালে খাইয়াছে; পঙ্গপালে যাহা রাখিয়া গিয়াছে, তাহা পতঙ্গে খাইয়াছে; পতঙ্গে যাহা রাখিয়া গিয়াছে, তাহা ঘুর্ঘুরিয়াতে খাইয়াছে।
আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুর্ঘুরিয়া ও শূককীট— আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা— যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে, আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিগকে দিব।
ইহা সদাপ্রভু বলেন। আমি শস্যের শোষ ও ম্লানি দ্বারা তোমাদিগকে আঘাত করিলাম; শূককীট তোমাদের বহুসংখ্য উদ্যান, তোমাদের দ্রাক্ষাক্ষেত্র, তোমাদের ডুমুরবৃক্ষ ও জিতবৃক্ষ খাইয়া ফেলিল; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না,
প্রভু সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন; দেখ, প্রভু সদাপ্রভু বিবাদ জন্য অগ্নিকে আহ্বান করিলেন, আর সে মহাজলধিকে গ্রাস করিয়া ভূমি গ্রাস করিতে লাগিল।
তিনি আমাকে এইরূপ দেখাইলেন, দেখ, প্রভু ওলোন হস্তে লইয়া ওলোনের দ্বারা প্রস্তুত এক ভিত্তির উপরে দাঁড়াইয়া আছেন।
প্রভু সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন; দেখ, এক চুপড়ী গ্রীষ্মের ফল। আর তিনি কহিলেন, আমোষ, তুমি কি দেখিতেছ?
সেখানে অগ্নি তোমাকে গ্রাস করিবে; খড়্গ তোমাকে ছেদন করিবে, তাহা পতঙ্গের ন্যায় তোমাকে খাইয়া ফেলিবে; তুমি পতঙ্গের ন্যায় বড় ঝাঁক হও, পঙ্গপালের ন্যায় বড় ঝাঁক হও।
পরে সদাপ্রভু আমাকে চারি জন কর্ম্মকার দেখাইলেন।
আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভর্ৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।