Home Bibles আমোস 4:7 · বাংলা বাইবেল
আমোস 4:7 · বাংলা বাইবেল

ইহা সদাপ্রভু বলেন। আর শস্য পাকিবার তিন মাস পূর্ব্বে আমিও তোমাদের হইতে বৃষ্টি নিবারণ করিলাম; এক নগরে বৃষ্টি ও অন্য নগরে অনাবৃষ্টি করিলাম; এক ক্ষেত্র জলসিক্ত হইল, অন্য ক্ষেত্র জলাভাবে শুষ্ক হইয়া গেল।

Cross references

যাত্রাপুস্তক 8:22

কিন্তু আমি সেই দিন আমার প্রজাদের নিবাসস্থান গোশন প্রদেশ ভিন্ন করিব; সে স্থানে দংশক হইবে না; যেন তুমি জানিতে পার যে, পৃথিবীর মধ্যে আমিই সদাপ্রভু।

যাত্রাপুস্তক 9:4

কিন্তু সদাপ্রভু ইস্রায়েলের পশুতে ও মিসরের পশুতে প্রভেদ করিবেন; তাহাতে ইস্রায়েল-সন্তানদের কোন পশু মরিবে না।

যাত্রাপুস্তক 9:26

কেবল ইস্রায়েল-সন্তানদের বাসস্থান গোশন প্রদেশে শিলাবৃষ্টি হইল না।

যাত্রাপুস্তক 10:23

তিন দিন পর্য্যন্ত কেহ কাহারও মুখ দেখিতে পাইল না, এবং কেহ আপন স্থান হইতে উঠিল না; কিন্তু ইস্রায়েল-সন্তান সকলের নিমিত্তে তাহাদের বাসস্থানে আলো ছিল।

লেবীয় 26:18

আর যদি তোমরা ইহাতেও আমার বাক্যে মনোযোগ না কর, তবে আমি তোমাদের পাপপ্রযুক্ত তোমাদিগকে সাত গুণ অধিক শাস্তি দিব।

লেবীয় 26:23

ইহাতেও যদি আমার উদ্দেশে শাসিত না হও, কিন্তু আমার বিপরীত আচরণ কর,

লেবীয় 26:27

আর এই সকলেতেও যদি তোমরা আমার কথা না শুন, আমার বিপরীত আচরণ কর,

দ্বিতীয় বিবরণ 11:17

করিলে তোমাদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইবে, ও তিনি আকাশ রোধ করিবেন, তাহাতে বৃষ্টি হইবে না, ও ভূমি নিজ ফল প্রদান করিবে না, এবং সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন, সেই উত্তম দেশ হইতে তোমরা ত্বরায় উচ্ছিন্ন হইবে।

দ্বিতীয় বিবরণ 28:23

আর তোমার মস্তকের উপরিস্থিত আকাশ পিত্তল, ও নিম্নস্থিত ভূমি লৌহস্বরূপ হইবে।

বিচারকগণ 6:37

আমি খামারে ছিন্ন মেষলোম রাখিব, যদি কেবল সেই লোমের উপরে শিশির পড়ে, এবং সমস্ত ভূমি শুষ্ক থাকে, তবে আমি জানিব যে, আপনার বাক্যানুসারে আপনি আমার হস্ত দ্বারা ইস্রায়েলকে নিস্তার করিবেন।

১ রাজাবলি 8:35

তোমার বিরুদ্ধে তাহাদের পাপ প্রযুক্ত যদি আকাশ রুদ্ধ হয়, বৃষ্টি না হয়, আর লোকেরা যদি এই স্থানের অভিমুখে প্রার্থনা করে, তোমার নামের স্তব করে, এবং তোমা হইতে দুঃখ পাওয়াতে আপন আপন পাপ হইতে ফিরে;

২ ইতিহাস 7:13

আমি যদি আকাশ রুদ্ধ করি, আর বৃষ্টি না হয়, কিম্বা দেশ বিনষ্ট করিতে পঙ্গপালদিগকে আজ্ঞা করি, অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি,

যিশাইয় 5:6

আমি তাহা উৎসন্ন করিব, তাহার লতা পরিষ্কার কি ভূমি খনন করা যাইবে না, আর তাহা শ্যাকুল ও কন্টকবৃক্ষের জঙ্গল হইবে, এবং আমি মেঘমালাকে আজ্ঞা দিব, যেন সে সকল তাহার উপরে জল বর্ষণ না করে।

যিরমিয় 3:3

এই নিমিত্ত বৃষ্টিধারা নিবারিত হইয়াছে, এবং শেষ বর্ষাও হয় নাই; তথাপি তুমি বেশ্যার ললাট ধারণ করিয়াছ, লজ্জিতা হইতে অসম্মত হইয়াছ।

যিরমিয় 5:24

তাহারা মনে মনে বলে না, আইস, আমরা আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করি; তিনিই উপযুক্ত কালে প্রথম ও শেষ বর্ষার জল দেন; আমাদের জন্য ফসল কাটিবার নিয়মিত সপ্তাহ সকল রক্ষা করেন।

যিরমিয় 14:3

তাহাদের প্রধানেরা আপন আপন অধীনদিগকে জলের জন্য পাঠায়; তাহারা গর্ত্ত সকলের নিকটে আসিয়া কিছুমাত্র জল পায় না, শূন্য পাত্র হস্তে করিয়া ফিরিয়া যায়; তাহারা লজ্জিত ও বিষণ্ণ হইয়া মস্তক ঢাকিয়া রাখে।

যিরমিয় 14:4

দেশে বৃষ্টি না হওয়াতে ভূমি নিরাশ হইয়াছে বলিয়া কৃষকেরা লজ্জা পাইয়া আপন আপন মস্তক ঢাকিয়া রাখে।

যিরমিয় 14:22

জাতিগণের অসার দেবতাদের মধ্যে বৃষ্টি দিতে পারে, এমন কেহ কি আছে? কিম্বা আকাশ কি জল বর্ষণ করিতে পারে? হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমিই কি সেই [বৃষ্টিদাতা] নহ? এই জন্য আমরা তোমার অপেক্ষায় থাকিব, কেননা তুমিই এই সমস্ত করিয়া থাক।

যোয়েল 1:10

ক্ষেত্র বিনষ্ট, ভূমি শোকান্বিত, কেননা শস্য বিনষ্ট হইয়াছে, নূতন দ্রাক্ষারস শুষ্ক এবং তৈল লুপ্ত হইয়াছে।

যোয়েল 2:23

আর হে সিয়োন-সন্তানগণ, তোমরা উল্লাসিত হও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দ কর, কেননা তিনি তোমাদিগকে যথাপরিমাণে অগ্রিম বৃষ্টি দিলেন, এবং প্রথমতঃ তোমাদের নিমিত্ত অগ্রিম ও উত্তর বর্ষার জল বর্ষাইলেন।

হাগ্গয় 1:10

এই জন্য তোমাদেরই কারণ আকাশ রুদ্ধ হইয়াছে, শিশির বর্ষায় না, ও ভূমি রুদ্ধ হইয়াছে, ফল দেয় না।

জখরিয় 14:17

আর পৃথিবীর গোষ্ঠী সকলের মধ্যে যাহারা বাহিনীগণের সদাপ্রভু রাজার কাছে প্রণিপাত করিতে যিরূশালেমে না আইসে, তাহাদের উপরে বৃষ্টি হইবে না।

যোহন 4:35

তোমরা কি বল না, আর চারি মাস পরে শস্য কাটিবার সময় হইবে? দেখ, আমি তোমাদিগকে বলিতেছি, চক্ষু তুলিয়া ক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত কর, শস্য এখনই কাটিবার মত শ্বেতবর্ণ হইয়াছে।

১ করিন্থীয় 4:7

কেননা কে তোমাকে বিশিষ্ট করে? আর যাহা না পাইয়াছ, এমনই বা তোমার কি আছে? আর যখন পাইয়াছ; তখন যেন পাও নাই, এরূপ শ্লাঘা কেন করিতেছ? তোমরা এখন পূর্ণ হইয়াছ!

যাকোব 5:17

এলিয় আমাদের ন্যায় সুখদুঃখভোগী মনুষ্য ছিলেন; আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন, যেন বৃষ্টি না হয়, এবং তিন বৎসর ছয় মাস ভূমিতে বৃষ্টি হইল না।

প্রকাশিত বাক্য 11:6

আকাশ রুদ্ধ করিতে তাঁহাদের ক্ষমতা আছে, যেন তাঁহাদের ভাববাণী কথনের সমস্ত দিন বৃষ্টি না হয়; এবং জল রক্ত করিবার জন্য জলের উপরে ক্ষমতা, এবং যত বার ইচ্ছা করেন পৃথিবীকে সমস্ত আঘাতে আঘাত করিবার ক্ষমতা তাঁহাদের আছে।

Interlinear

Choose Theme