আমোস 2:3 · বাংলা বাইবেল
আর আমি তাহার মধ্য হইতে বিচারকর্ত্তাকে উচ্ছিন্ন করিব, এবং তাহার সহিত তাহার সকল অধ্যক্ষকেও সংহার করিব; ইহা সদাপ্রভু কহেন।
Cross references
গণনা 24:17
আমি তাঁহাকে দেখিব, কিন্তু এক্ষণে নয়, তাঁহাকে দর্শন করিব কিন্তু নিকটে নয়; যাকোব হইতে এক তারা উদিত হইবে, ইস্রায়েল হইতে এর রাজদণ্ড উঠিবে, তাহা মোয়াবের দুই পার্শ্ব ভগ্ন করিবে, কলহের সন্তান সকলকে সংহার করিবে।
গীতসংহিতা 2:10
অতএব এখন, রাজগণ! বিবেচক হও; পৃথিবীর বিচারকগণ! শাসন গ্রাহ্য কর।
যিশাইয় 40:23
তিনি ভূপতিদিগকে লুপ্ত করেন, পৃথিবীর বিচারকর্ত্তাদিগকে অসার বস্তুর তুল্য করেন।
যিরমিয় 48:7
কারণ তুমি আপন কার্য্যে ও আপন ধনকোষে নির্ভর করিতে, এই জন্য তুমিও পরহস্তগত হইবে, এবং কমোশ নির্ব্বাসার্থে গমন করিবে, তাহার যাজকগণ ও অধ্যক্ষগণ একসঙ্গে যাইবে।
যিরমিয় 48:25
মোয়াবের শৃঙ্গ ছিন্ন, ও তাহার বাহু ভগ্ন হইল, ইহা সদাপ্রভু কহেন।