আমোস 2:16 · বাংলা বাইবেল
আর বীরগণের মধ্যে যে জন সাহসিকচিত্ত, সেও সেই দিন উলঙ্গ হইয়া পলায়ন করিবে, ইহা সদাপ্রভু বলেন।
Cross references
বিচারকগণ 4:17
কিন্তু সীষরা পদব্রজে পলাইয়া কেনীয় হেবরের স্ত্রী যায়েলের তাম্বুর দিকে গেলেন; কেননা হাৎসোরের যাবীন রাজাতে ও কেনীয় হেবরের কুলে তখন ঐক্য ছিল।
২ রাজাবলি 7:8
পরে ঐ কুষ্ঠীরা শিবিরের প্রান্তভাগে আসিয়া এক তাম্বুর মধ্যে গিয়া ভোজন পান করিল এবং তথা হইতে রৌপ্য, স্বর্ণ ও বস্ত্র লইয়া গিয়া লুকাইয়া রাখিল; পরে পুনরায় আসিয়া আর এক তাম্বুর মধ্যে গেল, এবং তথা হইতেও দ্রব্যাদি লইয়া গিয়া লুকাইয়া রাখিল।
যিরমিয় 48:41
নগর সকল পরহস্তগত, দুর্গ সকল অধিকৃত হইল; সেই দিন মোয়াবের বীরগণের চিত্ত প্রসববেদনাতুরা স্ত্রীর চিত্তের সমান হইবে।
মার্ক 14:52
তাহারা তাহাকে ধরিল, কিন্তু সে সেই চাদরখানি ফেলিয়া উলঙ্গই পলায়ন করিল।