Home Bibles প্রেরিতদের কার্য 9:28 · বাংলা বাইবেল
প্রেরিতদের কার্য 9:28 · বাংলা বাইবেল

আর শৌল যিরূশালেমে তাঁহাদের সঙ্গে সঙ্গে থাকিতেন, ভিতরে আসিতেন ও বাহিরে যাইতেন,

Cross references

গণনা 27:16

সর্ব্বশরীরস্থ আত্মাদিগের ঈশ্বর সদাপ্রভু মণ্ডলীর উপরে এমন এক ব্যক্তিকে নিযুক্ত করুন,

২ শমূয়েল 5:2

পূর্ব্বে যখন শৌল আমাদের রাজা ছিলেন, তখনও আপনিই ইস্রায়েলকে বাহিরে লইয়া যাইতেন ও ভিতরে আনিতেন। আর সদাপ্রভু আপনাকে বলিয়াছিলেন, তুমিই আমার প্রজা ইস্রায়েলকে চরাইবে ও ইস্রায়েলের নায়ক হইবে।

১ রাজাবলি 3:7

এখন, হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি আমার পিতা দায়ূদের পদে আপনার এই দাসকে রাজা করিলে; কিন্তু আমি ক্ষুদ্র বালকমাত্র, বাহিরে যাইতে ও ভিতরে আসিতে জানি না।

গীতসংহিতা 121:8

সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্য্যন্ত।

যোহন 10:9

আমিই দ্বার, আমা দিয়া যদি কেহ প্রবেশ করে, সে পরিত্রাণ পাইবে, এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরাণী পাইবে।

প্রেরিতদের কার্য 1:21

অতএব যোহনের বাপ্তিস্ম অবধি আরম্ভ করিয়া, যে দিন প্রভু যীশু আমাদের নিকট হইতে ঊর্দ্ধে নীত হন, সেই দিন পর্য্যন্ত, যত দিন তিনি আমাদের কাছে ভিতরে আসিতেন ও বাহিরে যাইতেন, তত দিন সর্ব্বদা যাঁহারা আমাদের সহচর ছিলেন,

গালাতীয় 1:18

তার পর তিন বৎসর গত হইলে কৈফার সহিত পরিচিত হইবার নিমিত্তে যিরূশালেমে গেলাম, এবং পনরো দিন তাঁহার কাছে রহিলাম।

Interlinear

Choose Theme