প্রেরিতদের কার্য 7:13 · বাংলা বাইবেল
পরে দ্বিতীয় বারে যোষেফ আপন ভ্রাতাদের পরিচিত হইলেন, এবং যোষেফের জাতি ফরৌণের কাছে ব্যক্ত হইল।
Cross references
আদিপুস্তক 45:1
তখন যোষেফ আপনার নিকটে দণ্ডায়মান লোকদের সাক্ষাতে আত্মসম্বরণ করিতে পারিলেন না; তিনি উচ্চৈঃস্বরে কহিলেন, আমার সম্মুখ হইতে সব লোককে বাহির কর। তাহাতে কেহ তাঁহার কাছে দাঁড়াইল না, আর তখনই যোষেফ ভাইদের কাছে আপনার পরিচয় দিতে লাগিলেন।
আদিপুস্তক 46:31
পরে যোষেফ আপন ভ্রাতাদিগকে ও পিতার পরিজনকে কহিলেন, আমি গিয়া ফরৌণকে সংবাদ দিব, তাঁহাকে বলিব, আমার ভ্রাতারা ও পিতার সমস্ত পরিজন কনান দেশ হইতে আমার নিকটে আসিয়াছেন;