Home Bibles প্রেরিতদের কার্য 3:4 · বাংলা বাইবেল
প্রেরিতদের কার্য 3:4 · বাংলা বাইবেল

তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি একদৃষ্টে চাহিয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত কর।

Cross references

লূক 4:20

পরে তিনি পুস্তকখানি বন্ধ করিয়া ভৃত্যের হস্তে দিয়া বসিলেন। তাহাতে সমাজ-গৃহে সকলের চক্ষু তাঁহার প্রতি স্থির হইয়া রহিল।

যোহন 5:6

যীশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও?

যোহন 11:40

যীশু তাঁহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে, যদি বিশ্বাস কর, তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? তখন তাহারা পাথরখান সরাইয়া ফেলিল।

প্রেরিতদের কার্য 3:12

তাহা দেখিয়া পিতর লোকসমূহকে কহিলেন, হে ইস্রায়েলীয় লোকেরা, এই ব্যক্তির বিষয়ে কেন আশ্চর্য্য জ্ঞান করিতেছ? অথবা আমরাই যে নিজ শক্তি বা ভক্তিগুণে ইহাকে চলিবার শক্তি দিয়াছি, ইহা মনে করিয়া কেনই বা আমাদের প্রতি একদৃষ্টে চাহিয়া রহিয়াছ?

প্রেরিতদের কার্য 11:6

আমি তাহার প্রতি একদৃষ্টে চাহিয়া চিন্তা করিতে লাগিলাম, আর দেখিলাম, তাহার মধ্যে পৃথিবীর চতুষ্পদ জন্তু, আর বন্য পশু, সরীসৃপ ও আকাশের পক্ষী সকল আছে;

প্রেরিতদের কার্য 14:9

সেই ব্যক্তি পৌলের কথা শুনিতেছিল; তিনি তাহার প্রতি একদৃষ্টে চাহিয়া, সুস্থ হইবার জন্য তাহার বিশ্বাস আছে দেখিয়া, উচ্চ রবে বলিলেন,

Interlinear

Choose Theme