Home Bibles ৩ যোহন 1:12 · বাংলা বাইবেল
৩ যোহন 1:12 · বাংলা বাইবেল

দীমীত্রিয়ের পক্ষে সকলে, এমন কি, স্বয়ং সত্য সাক্ষ্য দিয়াছে; এবং আমরাও সাক্ষ্য দিতেছি; আর তুমি জান, আমাদের সাক্ষ্য সত্য।

Cross references

১ শমূয়েল 12:4

তাহারা কহিল, আপনি আমাদের প্রতি দৌরাত্ম্য করেন নাই, আমাদের উপরে উৎপীড়ন করেন নাই, কাহারও হস্ত হইতে কিছু গ্রহণ করেন নাই।

যোহন 19:35

যে ব্যক্তি দেখিয়াছে, সেই সাক্ষ্য দিয়াছে, এবং তাহার সাক্ষ্য যথার্থ; আর সে জানে যে, যে সত্য কহিতেছে, যেন তোমরাও বিশ্বাস কর।

যোহন 21:24

সেই শিষ্যই এই সকল বিষয়ে সাক্ষ্য দিতেছেন, এবং এই সকল লিখিয়াছেন; আর আমরা জানি, তাঁহার সাক্ষ্য সত্য।

প্রেরিতদের কার্য 10:22

তাহারা কহিল, শতপতি কর্ণীলিয়, এক জন ধার্ম্মিক লোক, যিনি ঈশ্বরকে ভয় করেন, এবং সমস্ত যিহূদী জাতির মধ্যে যাঁহার সুখ্যাতি আছে, তিনি পবিত্র দূতের দ্বারা এমন আদেশ পাইয়াছেন, যেন আপনাকে ডাকাইয়া নিজ গৃহে আনিয়া আপনার মুখে কথা শুনেন।

প্রেরিতদের কার্য 22:12

পরে অননিয় নামে এক ব্যক্তি, যিনি ব্যবস্থা অনুসারে ভক্ত, এবং তত্রনিবাসী সমুদয় যিহূদীর কাছে সুখ্যাতিপন্ন ছিলেন,

১ থিষলনীকীয় 4:12

যেন বহিঃস্থ লোকদের প্রতি তোমরা শিষ্টাচারী হও, এবং তোমাদের কিছুরই অভাব না থাকে।

১ তীমথিয় 3:7

আর বহিঃস্থ লোকদের কাছেও উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়া তাঁহার আবশ্যক, পাছে তিরস্কারে ও দিয়াবলের জালে পতিত হন।

Interlinear

Choose Theme