Home Bibles ২ শমূয়েল 9:8 · বাংলা বাইবেল
২ শমূয়েল 9:8 · বাংলা বাইবেল

তাহাতে তিনি প্রণিপাত করিয়া কহিলেন, আপনার এ দাস কে যে, আপনি আমার মত মৃত কুকুরের প্রতি দৃষ্টি করিতেছেন?

Cross references

১ শমূয়েল 24:14

ইস্রায়েলের রাজা কাহার পশ্চাতে বাহির হইয়া আসিয়াছেন? আপনি কাহার পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া আসিতেছেন? একটা মৃত কুকুরের পশ্চাতে, একটা শিশুর পশ্চাতে।

১ শমূয়েল 26:20

অতএব এখন আমার রক্ত সদাপ্রভুর সাক্ষাৎ হইতে দূরে মৃত্তিকায় পতিত না হউক। ইস্রায়েলের রাজা একটী পিশুর অন্বেষণে বাহিরে আসিয়াছেন, যেমন কেহ পর্ব্বতে তিতির পক্ষীর পিছনে দৌড়িয়া যায়।

২ শমূয়েল 3:8

ঈশ্‌বোশতের এই কথায় অব্‌নের অতিশয় ক্রুদ্ধ হইয়া কহিলেন, আমি কি যিহূদার পক্ষীয় কুকুর-মুণ্ড? অদ্য পর্য্যন্ত আমি তোমার পিতা শৌলের কুলের প্রতি, তাঁহার ভ্রাতৃগণ ও বন্ধুগণের প্রতি দয়া করিতেছি, এবং তোমাকে দায়ূদের হস্তে সমর্পণ করি নাই; তবু তুমি অদ্য ঐ স্ত্রীলোকের বিষয়ে আমাকে অপরাধী করিতেছ?

২ শমূয়েল 16:9

তখন সরূয়ার পুত্র অবীশয় রাজাকে কহিলেন, ঐ মৃত কুকুর কেন আমার প্রভু মহারাজকে শাপ দেয়? আপনি অনুমতি করিলে আমি পার হইয়া গিয়া উহার মাথা কাটিয়া ফেলি।

মথি 15:26

তিনি উত্তর করিয়া কহিলেন, সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভাল নয়।

Interlinear

Choose Theme