Home Bibles ২ শমূয়েল 7:25 · বাংলা বাইবেল
২ শমূয়েল 7:25 · বাংলা বাইবেল

এখন হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আপন দাসের ও তাহার কুলের বিষয়ে যে বাক্য বলিয়াছ, তাহা চিরকালের জন্য স্থির কর; যেমন বলিয়াছ, তদনুসারে কর।

Cross references

আদিপুস্তক 32:12

তুমিই ত বলিয়াছ, আমি অবশ্য তোমার মঙ্গল করিব, এবং সমুদ্রতীরস্থ যে বালি বাহুল্য প্রযুক্ত গণনা করা যায় না, তাহার ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব।

১ শমূয়েল 1:23

তাঁহার স্বামী ইল্‌কানা তাঁহাকে কহিলেন, তোমার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই কর; তাহার স্তন্য ত্যাগ পর্য্যন্ত বিলম্ব কর; সদাপ্রভু কেবল আপন বাক্য স্থির করুন। অতএব সে স্ত্রী গৃহে রহিলেন, এবং বালকটী যাবৎ স্তন্য ত্যাগ না করিল, তাবৎ তাহাকে স্তন্যপান করাইলেন।

২ ইতিহাস 6:17

এখন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তোমার দাস দায়ূদের কাছে যে কথা তুমি বলিয়াছিলে, তাহা দৃঢ় হউক।

গীতসংহিতা 119:49

তোমার দাসের পক্ষে সেই বাক্য স্মরণ কর, যদ্দ্বারা তুমি আমাকে প্রত্যাশাযুক্ত করিয়াছ।

যিরমিয় 11:4

মিসর দেশ হইতে, সেই লৌহের হাপর হইতে, তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার দিনে আমি তাহাদিগকে তাহা আদেশ করিয়াছিলাম, বলিয়াছিলাম, ‘তোমরা আমার রবে অবধান করিও, এবং আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিই, তাহা পালন করিও, তাহাতে তোমরা আমার প্রজা হইবে, এবং আমি তোমাদের ঈশ্বর হইব;

ইজেকিয়েল 36:37

প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তাহাদের পক্ষে ইহা করিবার জন্য আমি ইস্রায়েল-কুলকে আমার কাছে অন্বেষণ করিতে দিব; আমি তাহাদিগকে মেষপালের ন্যায় মনুষ্যে বর্দ্ধিষ্ণু করিব।

Interlinear

Choose Theme