Home Bibles ২ শমূয়েল 3:35 · বাংলা বাইবেল
২ শমূয়েল 3:35 · বাংলা বাইবেল

পরে কিছু বেলা থাকিতে সমস্ত লোক দায়ূদকে আহার করাইতে আসিল, কিন্তু দায়ূদ এই শপথ করিলেন, ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন, যদি সূর্য্য অস্তগত না হইলে আমি রুটী কিম্বা অন্য কোন দ্রব্যের আস্বাদ গ্রহণ করি।

Cross references

বিচারকগণ 20:23

আর ইস্রায়েল-সন্তানগণ উঠিয়া গিয়া সন্ধ্যাকাল পর্য্যন্ত সদাপ্রভুর সাক্ষাতে রোদন করিল, এবং সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিল, আমরা আপন ভ্রাতা বিন্যামীন-সন্তানদের সহিত যুদ্ধ করিতে কি পুনর্ব্বার যাইব? সদাপ্রভু কহিলেন, তাহার বিরুদ্ধে যাও।

বিচারকগণ 20:26

পরে সমস্ত ইস্রায়েল-সন্তান, সমস্ত লোক, গিয়া বৈথেলে উপস্থিত হইল, এবং সেই স্থানে সদাপ্রভুর সম্মুখে রোদন করিল ও বসিয়া রহিল, এবং সেই দিন সন্ধ্যা পর্য্যন্ত উপবাস করিয়া সদাপ্রভুর সম্মুখে হোম ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল।

রূথ 1:17

তুমি যেখানে মরিবে, আমিও তথায় মরিব, সেই স্থানেই কবরপ্রাপ্ত হইব; কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক্‌ করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।

১ শমূয়েল 3:17

এলি জিজ্ঞাসা করিলেন, তিনি তোমাকে কি কথা কহিলেন? বিনয় করি, আমা হইতে তাহা গোপন করিও না; ঈশ্বর যে যে কথা তোমাকে বলিয়াছেন, তাহার কোন কথা যদি আমা হইতে গোপন কর, তবে তিনি তোমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।

২ শমূয়েল 1:12

সদাপ্রভুর প্রজাগণ ও ইস্রায়েলের কুল খড়্‌গে পতিত হওয়াতে তাঁহাদের বিষয়ে তাঁহারা শোক ও বিলাপ এবং সন্ধ্যা পর্য্যন্ত উপবাস করিলেন।

২ শমূয়েল 3:9

ঈশ্বর অব্‌নেরকে অমুক ও ততোধিক দণ্ড দিউন, যদি দায়ূদের বিষয়ে সদাপ্রভু যে দিব্য করিয়াছেন, আমি তদনুসারে কর্ম্ম না করি,

২ শমূয়েল 12:17

তখন তাঁহার বাটীর প্রাচীনেরা উঠিয়া তাঁহাকে ভূমি হইতে তুলিবার জন্য তাঁহার নিকটে গিয়া দাঁড়াইলেন, কিন্তু তিনি সম্মত হইলেন না, এবং তাঁহাদের সহিত ভোজনও করিলেন না।

১ ইতিহাস 10:12

তখন সমস্ত বিক্রমশালী লোক উঠিল, এবং শৌলের দেহ ও তাঁহার পুত্রগণের দেহ তুলিয়া যাবেশে লইয়া আসিয়া তাঁহাদের অস্থি যাবেশস্থ এলা বৃক্ষের তলে পুঁতিয়া রাখিল। পরে সাত দিবস উপবাস করিল।

যিরমিয় 16:7

মৃত লোকের নিমিত্ত শোককারীদিগকে সান্ত্বনাসূচক [রুটি] বিতরণ করিবে না, পিতা কিম্বা মাতার নিমিত্ত শোকে সান্ত্বনাসূচক পাত্রে পান করাইবে না।

ইজেকিয়েল 24:17

দীর্ঘ নিঃশ্বাস ছাড়, নীরব হও, মৃতের জন্য বিলাপ করিও না; তুমি মস্তকে শিরোভূষণ বাঁধ, ও পায়ে পাদুকা দেও; তুমি ওষ্ঠাধর আচ্ছাদন করিও না, ও লোকদের [প্রেরিত] রুটী খাইও না।

ইজেকিয়েল 24:22

তখন তোমরা আমার এই কর্ম্মের মত কর্ম্ম করিবে, ওষ্ঠাধর আচ্ছাদন করিবে না, ও লোকদের [প্রেরিত] রুটী খাইবে না।

Interlinear

Choose Theme