Home Bibles ☰ Books ২ শমূয়েল 23:8 · বাংলা বাইবেল
২ শমূয়েল 23:8 · বাংলা বাইবেল

দায়ূদের বীরগণের নামাবলী। তখমোনীয় যোশেব-বশেবৎ সেনানীবর্গের অধ্যক্ষ ছিলেন; ইস্‌নীয় আদীনো, তিনি এককালে নিহত আটশত লোকের বিরুদ্ধে যুদ্ধ করিতেছিলেন।

Cross references

বিচারকগণ 15:15

পরে তিনি এক গর্দ্দভের কাঁচা হনূ দেখিতে পাইয়া হস্ত বিস্তারপূর্ব্বক তাহা লইয়া তদ্দ্বারা সহস্র লোককে আঘাত করিলেন।

২ শমূয়েল 10:7

এই সংবাদ পাইয়া দায়ূদ যোয়াবকে ও বিক্রমশালী সমস্ত সৈন্যকে তথায় প্রেরণ করিলেন।

১ রাজাবলি 1:8

কিন্তু সাদোক যাজক, যিহোয়াদার পুত্র বনায়, নাথন ভাববাদী, শিমিয়ি, রেয়ি ও দায়ূদের বীরগণ আদোনিয়ের পক্ষে হন নাই।

১ ইতিহাস 11:10

দায়ূদের বীরগণের মধ্যে এই এই ব্যক্তি প্রধান; ইস্রায়েলের সম্বন্ধে সদাপ্রভুর বাক্যানুসারে দায়ূদকে রাজা করণার্থে ইহাঁরা সমস্ত ইস্রায়েলের সহিত তাঁহার রাজত্বে তাঁহার প্রবল সহকারী হইলেন।

১ ইতিহাস 11:11

দায়ূদের বীরগণের সংখ্যা এই; এক জন হক্‌মোনীয়ের পুত্র যাশবিয়াম ত্রিশ জনের মধ্যে প্রধান ছিলেন; তিনি তিন শত লোকের উপরে আপন বড়শা চালাইয়া তাহাদিগকে এককালে বধ করিয়াছিলেন।

১ ইতিহাস 27:1

ইস্রায়েল-সন্তানগণের সংখ্যানুসারে পিতৃকুলপতিগণ, সহস্রপতিগণ, শতপতিগণ ও কর্ম্মচারিগণ রাজার পরিচর্য্যা করিতেন; তাঁহারা নানা দলে বিভক্ত হইয়া বৎসরের সমস্ত মাসের এক এক মাসে কর্ম্মে প্রবৃত্ত ও নিবৃত্ত হইতেন; প্রত্যেক দলে চব্বিশ সহস্র লোক ছিল।

১ ইতিহাস 27:2

প্রথম দলের উপরে প্রথম মাসের জন্য সব্দীয়েলের পুত্র যাশবিয়াম; তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল;

১ ইতিহাস 27:32

দায়ূদের পিতৃব্য যোনাথন মন্ত্রী ও বুদ্ধিমান্‌ লোক, আর লেখক ছিলেন; এবং হক্‌মোনির পুত্র যিহীয়েল রাজপুত্রদের বয়স্য ছিলেন।

Interlinear

Choose Theme