২ শমূয়েল 23:12 · বাংলা বাইবেল
তখন শম্ম সেই ক্ষেত্রমধ্যে দাঁড়াইয়া তাহা উদ্ধার করিলেন, এবং পলেষ্টীয়দিগকে বধ করিলেন; আর সদাপ্রভু মহানিস্তারে তাহাদিগকে নিস্তার করিলেন।
Cross references
২ শমূয়েল 23:10
ইতিমধ্যে তিনি দাঁড়াইয়া যে পর্য্যন্ত তাঁহার হস্ত শ্রান্ত না হইল, তাবৎ পলেষ্টীয়দিগকে আঘাত করিলেন; শেষে খড়্গে তাঁহার হস্ত যোড়া লাগিয়া গেল; আর সদাপ্রভু সেই দিনে মহানিস্তার করিলেন, এবং লোকেরা কেবল লুট করিবার জন্য তাঁহার পশ্চাতে পশ্চাতে গেল।
গীতসংহিতা 3:8
পরিত্রাণ সদাপ্রভুরই কাছে; তোমার প্রজাদের উপরে তোমার আশীর্ব্বাদ বর্ত্তুক। সেলা।
গীতসংহিতা 44:2
তুমি আপন হস্তে জাতিগণকে অধিকারচ্যুত করিয়া তাঁহাদিগকেই রোপন করিয়াছিলে, তুমি লোকবৃন্দকে চূর্ণ করিয়া তাঁহাদিগকেই বিস্তারিত করিয়াছিলে।
হিতোপদেশ 21:31
যুদ্ধের দিনের জন্য অশ্ব সুসজ্জিত হয়; কিন্তু বিজয় সদাপ্রভু হইতে হয়।