Home Bibles ২ শমূয়েল 22:41 · বাংলা বাইবেল
২ শমূয়েল 22:41 · বাংলা বাইবেল

তুমি আমার শত্রুগণকে আমা হইতে ফিরাইয়া দিয়াছ; আমি আপন বিদ্বেষীদিগকে সংহার করিয়াছি।

Cross references

আদিপুস্তক 49:8

যিহূদা, তোমার ভ্রাতৃগণ তোমারই স্তব করিবে; তোমার হস্ত তোমার শত্রুগণের ঘাড় ধরিবে; তব পিতৃসন্তানেরা তোমার সম্মুখে প্রণিপাত করিবে।

যাত্রাপুস্তক 23:27

আমি তোমার অগ্রে অগ্রে আমাবিষয়ক ত্রাস প্রেরণ করিব; এবং তুমি যে সকল জাতির নিকটে উপস্থিত হইবে, তাহাদিগকে ব্যাকুল করিব, ও তোমার শত্রুগণকে তোমা হইতে ফিরাইয়া দিব।

যিহোশূয় 10:24

এইরূপে তাহারা ঐ রাজগণকে যিহোশূয়ের নিকটে আনিলে পর যিহোশূয় ইস্রায়েলের সমস্ত পুরুষকে ডাকিলেন, এবং যাহারা তাঁহার সঙ্গে যুদ্ধে গিয়াছিল, তাহাদের অধ্যক্ষদিগকে বলিলেন, তোমরা কাছে আইস, এই রাজগণের ঘাড়ে পা দেও; তাহাতে তাহারা নিকটে আসিয়া তাহাদের ঘাড়ে পা দিল।

গীতসংহিতা 18:40

আমার শত্রুগণকে আমা হইতে ফিরাইয়া দিয়াছ, আমি আপন বিদ্বেষীদিগকে সংহার করিয়াছি।

গীতসংহিতা 21:8

তোমার হস্ত তোমার সমস্ত শত্রুকে ধরিবে; তোমার দক্ষিণ হস্ত তোমার বিদ্বেষিগণকে ধরিবে।

লূক 19:14

কিন্তু তাঁহার প্রজাগণ তাঁহাকে দ্বেষ করিত, তাহারা তাঁহার পশ্চাৎ দূত পাঠাইয়া দিল, কহিল, আমাদের ইচ্ছা নয় যে, এ ব্যক্তি আমাদের উপরে রাজত্ব করে।

লূক 19:27

পরন্তু আমার এই যে শত্রুগণ ইচ্ছা করে নাই যে, আমি তাহাদের উপরে রাজত্ব করি, তাহাদিগকে এই স্থানে আন, আর আমার সাক্ষাতে বধ কর।

২ থিষলনীকীয় 1:8

এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন।

Interlinear

Choose Theme