তাহাতে ইস্রায়েলের সমস্ত লোক দায়ূদের পশ্চাৎ হইতে ফিরিয়া বিখ্রির পুত্র শেবের পশ্চাতে গেল; কিন্তু যর্দ্দন অবধি যিরূশালেম পর্য্যন্ত যিহূদার লোকেরা আপনাদের রাজাতে আসক্ত থাকিল।
Cross references
পরে রাজা প্রত্যাগমন করিয়া যর্দ্দন পর্য্যন্ত আসিলেন। আর যিহূদার লোকেরা রাজার সঙ্গে দেখা করিতে ও তাঁহাকে যর্দ্দন পার করিয়া আনিতে গিল্গলে গেল।
আর রাজা পার হইয়া গিল্গলে গেলেন; এবং কিম্হম তাঁহার সহিত গেল, এবং যিহূদার সমস্ত লোক ও ইস্রায়েলের অর্দ্ধেক লোক গিয়া রাজাকে পার করিয়া লইয়া আসিয়াছিল।
পরে যারবিয়াম ফিরিয়া আসিয়াছেন, ইহা সমস্ত ইস্রায়েল শুনিয়া লোক পাঠাইয়া তাঁহাকে মণ্ডলীর নিকটে ডাকাইল, এবং সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করিল; কেবল যিহূদা-বংশ ব্যতিরেকে আর কোন বংশ দায়ূদ-কুলের অনুগামী থাকিল না।
তথাপি যে ইস্রায়েলসন্তানগণ যিহূদার নগর সকলে বাস করিত, রহবিয়াম তাহাদের উপরে রাজত্ব করিলেন।
সামান্য লোকেরা বাষ্পমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা; তাহাদিগকে তৌল করিলে তাহারা উপরে উঠে; তাহাদের সর্ব্বস্ব বাষ্প অপেক্ষা লঘু।
মনুষ্যে নির্ভর করণাপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম।
বিবাদের আরম্ভ সেতুভঙ্গ জলের ন্যায়; অতএব উচ্চণ্ড হইবার পূর্ব্বে বিবাদ ত্যাগ কর।
ইহাতে তাঁহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাঁহার সঙ্গে আর যাতায়াত করিল না।
তিনি উপস্থিত হইয়া ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন; এবং সকলকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা হৃদয়ের একাগ্রতায় প্রভুতে স্থির থাকে;