Home Bibles ২ শমূয়েল 2:6 · বাংলা বাইবেল
২ শমূয়েল 2:6 · বাংলা বাইবেল

অতএব সদাপ্রভু তোমাদের প্রতি দয়া ও সত্য ব্যবহার করুন; এবং তোমরা এই কর্ম্ম করিয়াছ, এই জন্য আমিও তোমাদের প্রতি সদয়াচরণ করিব।

Cross references

যাত্রাপুস্তক 34:6

ফলতঃ সদাপ্রভু তাঁহার সম্মুখ দিয়া গমন করতঃ এই ঘোষণা করিলেন, ‘সদাপ্রভু, সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান্;

যিহোশূয় 2:14

সেই দুই জন তাহাকে বলিল, তোমরা যদি আমাদের এই কার্য্য প্রকাশ না কর, তোমাদের পরিবর্ত্তে আমাদের প্রাণ যাউক; যে সময়ে সদাপ্রভু আমাদিগকে এই দেশ দিবেন, তৎকালে আমরা তোমার প্রতি দয়া ও সত্য ব্যবহার করিব।

রূথ 1:8

তখন নয়মী দুই পুত্রবধূকে কহিল, তোমরা আপন আপন মাতার বাটীতে ফিরিয়া যাও; মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন।

২ শমূয়েল 9:3

রাজা কহিলেন, আমি যাহার প্রতি ঈশ্বরের দয়া প্রদর্শন করিতে পারি, শৌলের কুলে এমন কেহই কি অবশিষ্ট নাই? সীবঃ রাজাকে কহিল, যোনাথনের এক পুত্র এখনও অবশিষ্ট আছেন, তিনি চরণে খঞ্জ।

২ শমূয়েল 9:7

দায়ূদ তাঁহাকে কহিলেন, ভয় করিও না, আমি তোমার পিতা যোনাথনের নিমিত্ত অবশ্য তোমার প্রতি দয়া করিব, আমি তোমার পিতামহ শৌলের সমস্ত ভূমি তোমাকে ফিরাইয়া দিব, আর তুমি নিত্য আমার মেজে ভোজন করিবে।

২ শমূয়েল 10:2

তখন দায়ূদ কহিলেন, হানূনের পিতা নাহশ আমার প্রতি যেমন সদয় ব্যবহার করিয়াছিলেন, আমিও হানূনের প্রতি তেমনি সদয় ব্যবহার করিব। পরে দায়ূদ তাঁহাকে পিতৃশোকে সান্ত্বনা দিবার জন্য আপনার কয়েক জন দাসকে প্রেরণ করিলেন। তখন দায়ূদের দাসগণ অম্মোন-সন্তানদের দেশে উপস্থিত হইল।

২ শমূয়েল 15:20

তুমি কল্যমাত্র আসিয়াছ, অদ্য আমি কি তোমাকে আমাদের সহিত ভ্রমণ করাইব? আমি যেখানে পারি, সেখানে যাইব; তুমি ফিরিয়া যাও; আপন ভ্রাতৃগণকেও লইয়া যাও; দয়া ও সত্য তোমার সহবর্ত্তী হউক।

গীতসংহিতা 57:3

তিনি স্বর্গ হইতে দূত প্রেরণ করিয়া আমাকে নিস্তার করিবেন, আমার গ্রাসকারীর তিরস্কার কালে করিবেন; সেলা ঈশ্বর আপন দয়া ও সত্য প্রেরণ করিবেন।

হিতোপদেশ 14:22

যাহারা অনিষ্ট কল্পনা করে, তাহারা কি ভ্রান্ত হয় না? কিন্তু যাহারা মঙ্গল কল্পনা করে, তাহারা দয়া ও সত্য পায়।

মথি 5:7

ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে।

মথি 5:44

কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে, তাহাদের জন্য প্রার্থনা করিও;

মথি 10:16

দেখ, কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করিতেছি; অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপোতের ন্যায় অমায়িক হও।

২ তীমথিয় 1:16

প্রভু অনীষিফরের পরিবারকে দয়া প্রদান করুন, কেননা তিনি বার বার আমার প্রাণ জুড়াইয়াছেন, এবং আমার শৃঙ্খল হেতু লজ্জিত হন নাই;

ফিলেমন 1:18

আর যদি সে তোমার প্রতি কোন অন্যায় করিয়া থাকে, কিম্বা তোমার কিছু ধারে, তবে তাহা আমার বলিয়া গণ্য কর;

Interlinear

Choose Theme