Home Bibles ☰ Books ২ শমূয়েল 18:7 · বাংলা বাইবেল
২ শমূয়েল 18:7 · বাংলা বাইবেল

সে স্থানে ইস্রায়েল লোকেরা দায়ূদের দাসদের সম্মুখে আহত হইল, আর সেই দিন তথায় মহাসংহার হইল, বিংশতি সহস্র লোক মারা পড়িল।

Cross references

২ শমূয়েল 2:17

আর সেই দিবসে ঘোরতর সংগ্রাম হইল; এবং অব্‌নের ও ইস্রায়েল লোকেরা দায়ূদের দাসগণের সম্মুখে পরাজিত হইল।

২ শমূয়েল 2:26

তখন অব্‌নের যোয়াবকে ডাকিয়া কহিলেন, খড়্‌গ কি চিরকাল গ্রাস করিবে? অবশেষে তিক্ততা হইবে, ইহা কি জান না? অতএব তুমি আপন ভ্রাতৃগণের পশ্চাদগমন হইতে ফিরিতে আপন লোকদিগকে কত কাল আজ্ঞা না দিয়া থাকিবে?

২ শমূয়েল 2:31

কিন্তু দায়ূদের দাসগণের আঘাতে বিন্যামীনের ও অব্‌নেরের লোকদের তিন শত ষাট জন মরিয়াছিল।

২ শমূয়েল 15:6

ইস্রায়েলের যত লোক বিচারার্থে রাজার নিকটে যাইত, সকলের প্রতি অবশালোম এইরূপ ব্যবহার করিত। এই প্রকারে অবশালোম ইস্রায়েল লোকদের চিত্ত হরণ করিল।

২ শমূয়েল 19:41

আর দেখ, ইস্রায়েলের সমস্ত লোক রাজার নিকটে আসিয়া রাজাকে কহিল, আমাদের ভ্রাতা যিহূদার লোকেরা কেন আপনাকে চুরি করিয়া আনিল? মহারাজকে আপনার পরিজনদিগকে ও দায়ূদের সঙ্গে তাঁহার সমস্ত লোককে, যর্দ্দন পার করিয়া কেন আনিল?

২ ইতিহাস 13:16

তখন ইস্রায়েল-সন্তানগণ যিহূদার সাক্ষাতে পলায়ন করিল, এবং ঈশ্বর উহাদিগকে তাহাদের হস্তে সমর্পণ করিলেন।

২ ইতিহাস 28:6

কারণ রমলিয়ের পুত্র পেকহ যিহূদায় এক লক্ষ বিংশতি সহস্র বীর্য্যবান্‌ লোককে এক দিনে বধ করিলেন, যেহেতু তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করিয়াছিল।

হিতোপদেশ 11:21

হস্তে হস্ত দিলেও দুষ্ট অদণ্ডিত থাকিবে না; কিন্তু ধার্ম্মিকদের বংশ রক্ষা পাইবে।

হিতোপদেশ 24:21

ভয় কর সদাপ্রভুকে, হে বৎস, এবং রাজাকেও কর, পরিবর্ত্তনপ্রিয় লোকদের সঙ্গে যোগ দিও না;

Interlinear

Choose Theme