Home Bibles ২ শমূয়েল 18:16 · বাংলা বাইবেল
২ শমূয়েল 18:16 · বাংলা বাইবেল

পরে যোয়াব তূরী বাজাইলেন, তাহাতে লোকেরা ইস্রায়েলের পশ্চাৎ ধাবন হইতে ফিরিল; কেননা যোয়াব লোকদিগকে ফিরাইয়া রাখিলেন।

Cross references

গণনা 10:2

তুমি দুইটী রৌপ্যময় তূরী নির্ম্মাণ কর; পিটান রৌপ্যে তাহা নির্ম্মাণ কর; তুমি তাহা মণ্ডলীকে আহ্বান করিবার জন্য ও শিবির সকলের যাত্রার জন্য ব্যবহার করিবে।

বিচারকগণ 9:55

পরে অবীমেলক মরিয়াছে দেখিয়া ইস্রায়েলের লোকেরা প্রত্যেকে আপন আপন স্থানে প্রস্থান করিল।

২ শমূয়েল 2:28

পরে যোয়াব তূরী বাজাইলেন; তাহাতে সমস্ত লোক স্থগিত হইল, ইস্রায়েলের পশ্চাতে আর তাড়া করিল না, যুদ্ধও আর করিল না।

২ শমূয়েল 20:22

পরে সে স্ত্রী বুদ্ধিপূর্ব্বক সকল লোকের নিকটে গেল। তাহাতে লোকেরা বিখ্রির পুত্র শেবের মস্তক ছেদন করিয়া যোয়াবের নিকটে বাহিরে ফেলিয়া দিল। তখন তিনি তূরী বাজাইলে লোকেরা নগর হইতে ছিন্নভিন্ন হইয়া আপন আপন তাম্বুতে গেল, এবং যোয়াব যিরূশালেমে রাজার নিকটে ফিরিয়া গেলেন।

১ করিন্থীয় 14:8

বস্তুতঃ তূরীর ধ্বনি যদি অস্পষ্ট হয়, তবে কে যুদ্ধের জন্য সুসজ্জ হইবে?

Interlinear

Choose Theme