২ শমূয়েল 15:37 · বাংলা বাইবেল
অতএব দায়ূদের মিত্র হূশয় নগরে গেলেন; আর অবশালোম যিরূশালেমে প্রবেশ করিলেন।
Cross references
যিহোশূয় 16:2
আর বৈথেল হইতে লূসে গমন করিল, এবং সেই স্থান হইয়া অর্কীয়দের সীমা পর্য্যন্ত অটারোতে গমন করিল।
২ শমূয়েল 16:15
আর অবশালোম ও ইস্রায়েলের সমস্ত লোক যিরূশালেমে প্রবেশ করিল, অহীথোফলও তাহার সঙ্গে আসিল।
২ শমূয়েল 16:16
তখন দায়ূদের মিত্র অর্কীয় হূশয় অবশালোমের নিকটে আসিলেন। হূশয় অবশালোমকে কহিলেন, মহারাজ চিরজীবী হউন, মহারাজ চিরজীবী হউন।
২ শমূয়েল 17:5
তখন অবশালোম কহিল, এক বার অর্কীয় হূশয়কেও ডাক; তিনি কি বলেন, আমরা তাহাও শুনি।
১ রাজাবলি 4:5
ও নাথনের পুত্র সাবূদ যাজক, রাজার মিত্র ছিলেন।
১ ইতিহাস 27:33
আর অহীথোফল রাজমন্ত্রী, এবং অর্কীয় হূশয় রাজার সুহৃৎ ছিলেন।