২ শমূয়েল 13:20 · বাংলা বাইবেল
আর তাহার সহোদর অবশালোম তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার ভ্রাতা অম্নোন কি তোমার সহিত সংসর্গ করিয়াছে? কিন্তু এখন হে আমার ভগিনি, চুপ থাক, সে তোমার ভ্রাতা; তুমি এ বিষয়ে বিমনা হইও না। তদবধি তামর বিষণ্ণ ভাবে আপন সহোদর অবশালোমের গৃহে থাকিল।
Cross references
আদিপুস্তক 34:2
আর হিব্বীয় হমোর নামক দেশাধিপতির পুত্র শিখিম তাহাকে দেখিতে পাইল, এবং তাহাকে হরণ করিয়া তাহার সহিত শয়ন করিল, তাহাকে ভ্রষ্ট করিল।
আদিপুস্তক 46:15
ইহারা লেয়ার সন্তান; তিনি পদ্দন্-অরামে যাকোবের জন্য ইহাদিগকে ও তাঁহার কন্যা দীণাকে প্রসব করেন। যাকোবের এই পুত্র কন্যারা সর্ব্বশুদ্ধ তেত্রিশ প্রাণী।
হিতোপদেশ 26:24
যে দ্বেষ করে, সে ওষ্ঠাধরে ভাণ করে, কিন্তু মনের মধ্যে ছল রাখে;
রোমীয় 12:19
হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দেও, কারণ লেখা আছে, “প্রতিশোধ লওয়া আমারই কর্ম্ম, আমিই প্রতিফল দিব, ইহা প্রভু বলেন।”