Home Bibles ২ শমূয়েল 10:4 · বাংলা বাইবেল
২ শমূয়েল 10:4 · বাংলা বাইবেল

তখন হানূন দায়ূদের দাসগণকে ধরিয়া তাহাদের দাড়ির অর্দ্ধেক ক্ষৌরি করাইয়া দিলেন, ও বস্ত্রের অর্দ্ধেক অর্থাৎ নিতম্বদেশ পর্য্যন্ত কাটিয়া তাহাদিগকে বিদায় করিলেন।

Cross references

লেবীয় 19:27

তোমরা আপন আপন মস্তকপ্রান্তের কেশ মণ্ডলাকার করিও না, ও আপন আপন দাড়ির কোণ মুণ্ডন করিও না।

১ ইতিহাস 19:3

কিন্তু অম্মোন-সন্তানদের অধ্যক্ষগণ হানূনকে কহিলেন, আপনি কি মনে করিতেছেন যে, দায়ূদ আপনার পিতার সম্মান করে বলিয়া আপনার নিকটে সান্ত্বনাকারীগণকে পাঠাইয়াছে? তাহার দাসগণ কি সন্ধান লইবার এবং লণ্ডভণ্ড করিবার ও দেশ নিরীক্ষণ করিবার জন্য আপনার নিকটে আইসে নাই?

১ ইতিহাস 19:4

তখন হানূন দায়ূদের দাসগণকে ধরিয়া তাহাদিগকে ক্ষৌরি করাইয়া দিলেন, ও বস্ত্রের অর্দ্ধেক অর্থাৎ নিতম্ব দেশ পর্য্যন্ত কাটিয়া তাহাদিগকে বিদায় করিলেন।

গীতসংহিতা 109:4

আমার প্রেমের পরিবর্ত্তে তাহারা আমার বিপক্ষ হইয়াছে, কিন্তু আমি প্রার্থনায় রত।

যিশাইয় 15:2

সে রোদন করিবার জন্য বায়িতে ও দীবনে, উচ্চস্থলীতে, গিয়াছে; নবোর উপরে ও মেদবার উপরে মোয়াব হাহাকার করিতেছে, তাহাদের সকলের মস্তক মুণ্ডন হইয়াছে, প্রতিজনের দাড়ি কাটা গিয়াছে।

যিশাইয় 20:4

সেইরূপ অশূর-রাজ মিসরের লজ্জার জন্য আবালবৃদ্ধ মিস্রীয়-বন্দি ও কূশীয় নির্ব্বাসিত লোকদিগকে বিবস্ত্র, শূন্যপদ ও অনাবৃত-নিতম্ব করিয়া চালাইবে।

যিশাইয় 47:2

যাঁতা লইয়া শস্য পেষণ কর, তোমার ঘোমটা খুল, পদের বস্ত্র তুল, জঙ্ঘা অনাবৃত কর, পদব্রজে নদনদী পার হও।

যিরমিয় 41:5

—কেহই সে বিষয় জানিত না—দ্বিতীয় দিনে শিখিম, শীলো ও শমরিয়া হইতে আশী জন পুরুষ আসিতেছিল; তাহারা দাড়ি কাটিয়া, ছিন্নবস্ত্র পরিয়া ও আপন আপন অঙ্গ কাটাকুটি করিয়া সদাপ্রভুর গৃহে উৎসর্গ করণার্থে নৈবেদ্য ও ধূপ হস্তে লইয়া [আসিতেছিল]।

Interlinear

Choose Theme