আর অরামীয়েরা ইস্রায়েলের সম্মুখ হইতে পলায়ন করিল; আর দায়ূদ অরামীয়দের সাত শত রথারোহী ও চল্লিশ সহস্র অশ্বারোহী সৈন্য বধ করিলেন, এবং তাহাদের দলের সেনাপতি শোবককেও আঘাত করিলেন, তাহাতে তিনি সেই স্থানে মারা পড়িলেন।
Cross references
তাহাতে সদাপ্রভু হাৎ-সোরে রাজত্বকারী কনান-রাজ যাবীনের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন। জাতিগণের হরোশৎ-নিবাসী সীষরা তাঁহার সেনাপতি ছিলেন।
আর দেখ, বারক সীষরার পশ্চাতে তাড়া করিয়া যাইতে ছিলেন; তখন যায়েল তাঁহার সঙ্গে দেখা করিতে বাহিরে আসিয়া কহিলেন, আইস, তুমি যাহার অন্বেষণ করিতেছ, সেই মানুষ আমি তোমাকে দেখাই, তাহাতে তিনি তাঁহার তাম্বুতে প্রবেশ করিলেন, আর দেখ, সীষরা মৃত পড়িয়া আছেন, ও তাঁহার কর্ণমূলে গোঁজ বিদ্ধ রহিয়াছে।
তিনি গোঁজে হস্ত দিলেন। কর্ম্মকারের মুদগরে দক্ষিণ হস্ত দিলেন; তিনি সীষরাকে মুদগর মারিলেন, তাহার মস্তক বিদ্ধ করিলেন, তাহার কাণপাটি ভাঙ্গিলেন, বিদ্ধ করিলেন।
দায়ূদ তাঁহার নিকট হইতে সতের শত অশ্বারোহী ও বিশ সহস্র পদাতিক সৈন্য হস্তগত করিলেন, আর দায়ূদ তাঁহার রথের অশ্বগণের পাদশিরা ছেদন করিলেন, কিন্তু তাহার মধ্যে এক শত রথের অশ্ব রাখিলেন।
আর অরামীয়েরা ইস্রায়েলের সম্মুখ হইতে পলায়ন করিল; আর দায়ূদ অরামীয়দের সাত সহস্র রথারোহী ও চল্লিশ সহস্র পদাতিক সৈন্য বধ করিলেন, এবং দলের সেনাপতি শোফককে বধ করিলেন।
আমি তাহাদিগকে চূর্ণ করিব, তাহারা আর উঠিতে পারিবে না, তাহারা আমার পদতলে পতিত হইবে।
বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্ত্তী; যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ। সেলা।
যেমন ধূম চালিত হয়, তেমনি তুমি তাহাদিগকে চালিত কর; যেমন অগ্নির সম্মুখে মোম গলিয়া যায়, তেমনি ঈশ্বরের সম্মুখে দুষ্টগণ বিনষ্ট হউক।